দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, হত ৩

গুরুতর আহত ১৫

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা।  নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা সবজির গাড়ি-সহ তিনটি গাড়িকে। ধাক্কা মারে। ঘটনায় প্রাণ হারান তিনজন। গুরুতর আহত আরও ১৫। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার জাতীয় সড়ক ধরে খেজুরি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই বাস। চণ্ডীপুরের নরঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাস তিনটি গাড়িকে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনায় গুরুতর আহত হন ১৫ জন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চন্ডীপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে আট জনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁদের তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে ৩ জনের সূত্রের খবর এমনটাই। ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয় ১১৬বি জাতীয় সড়কে।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাসটি একটি ট্রলারকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারায়। উল্টো দিক থেকে আসা একটি সবজির গাড়ির সঙ্গে প্রথমে ধাক্কা লাগে বাসটির। এরপর আরও দুই-তিনটি গাড়িতে ধাক্কা মারে বাসটি। ঘটনায় জখম একাধিক বাসযাত্রী। এখনও তাঁদের সকলের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি। জানা গিয়েছে, ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে