ব্যবসায়ীর মস্তানি, আছাড় মারলেন আইনজীবীকে

ঘটনায় জলপাইগুড়ি পান্ডা পাড়া কলোনিতে ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগ, প্রতিবাদ করতেই তাঁর ওপরে ঝাঁপিয়ে পড়েন ওই ব্যবসায়ী।

Share:

নিজস্ব প্রতিবেদক: বাড়ির সামনে প্যান্ডেল কর্মীরা ছড়িয়ে রেখেছিল পেরেক। প্রতিবাদ করতেই আইনজীবীকে (Advocate) তুলে আছাড় মারল প্যান্ডেল ব্যবসায়ী। অভিযোগ এমনটাই। ঘটনায় জলপাইগুড়ির (Jalpaiguri) পান্ডা পাড়া কলোনিতে ছড়িয়েছে চাঞ্চল্য।

জলপাইগুড়ির পান্ডা পাড়া কলোনির ৭ নম্বর গলির বাসিন্দা পেশায় আইনজীবী। তাঁর নাম সুব্রত দে। অভিযোগ, তিনি বেলা ৩ টা নাগাদ তাঁর ছেলেকে স্কুল থেকে বাড়িতে ছাড়তে এসেছিলেন। তারপর ফের আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বেরোচ্ছিলেন। সেই সময় তাঁর বাড়ির কাছেই বাসন্তী পুজোর মণ্ডপ তৈরি করছিলেন মনোজ পাল নামের এক প্যান্ডেল ব্যবসায়ী। আইনজীবী লক্ষ্য করেন তাঁর বাড়ির কাছে প্রচুর পেরেক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এরপর তিনি মণ্ডপ প্রস্তুতকারী কর্মীদের বলেন পেরেকগুলি সরিয়ে করে দিতে। আর তা নিয়েই শুরু হয় বচসা।

আইনজীবীর অভিযোগ, তিনি প্রতিবাদ করতেই তাঁর ওপরে ঝাঁপিয়ে পড়েন ওই ব্যবসায়ী।  তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এখানেই শেষ নয়, এরপর তাঁকে তুলে আছাড় মারেন ওই ব্যবসায়ী। আগাত লাগে তাঁর শরীরের বিভিন্ন জায়গায়। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে কোতওয়ালি থানার দারস্থ হয়েছেন আইনজীবী। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে