মরেও মুক্তি নেই! জমির মামলায় আদালতের নির্দেশে ৩৪ দিন পর কবর থেকে তোলা হল দেহ

মৃত্যু হয়েছিল ৩৪ দিন আগে। রীতি মেনে কবরও দেওয়া হয়। কিন্তু বিতর্কিত জমিতে দেওয়া হয়েছিল কবর। এরপরেই জমির মালিকানা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। যা পৌঁছয় আদালত পর্যন্তও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যু হয়েছিল ৩৪ দিন আগে। রীতি মেনে কবরও দেওয়া হয়। কিন্তু বিতর্কিত জমিতে দেওয়া হয়েছিল কবর। এরপরেই জমির মালিকানা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। যা পৌঁছয় আদালত পর্যন্তও। অগত্যা উপায় কী? মরদেহ সরাতে হবে। আদালতের নির্দেশে সেটাই হল। মৃত্যুর ৩৪ দিন পর কবর থেকে দেহ তুলে অন্যত্র সরাতে হল। এটি পুরুলিয়া-১ ব্লকের অন্তর্গত চকদা এলাকার ঘটনা। জানা গেছে, এই এলাকার একটি আশ্রম লাগোয়া জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আশ্রম কর্তৃপক্ষ এবং স্থানীয় লোকজনের বিবাদ চলছে। গ্রামবাসীরা দাবি করছেন যে, ওই জমিটি আসলে কবরস্থান। অন্যদিকে আশ্রম কর্তৃপক্ষর দাবি, জমিটি তাঁদের মালিকানাধীন।

এই বিবাদের মাঝেই গত ১২ অক্টোবর ওই এলাকার এক মহিলার মৃত্যু হয়। এরপর সমীরন আনসারি নামে ওই মহিলাকে বিতর্কিত জমিতে কবর দেন তাঁর পরিবার এবং গ্রামবাসীরা। এরপরেই আশ্রম কর্তৃপক্ষ পুলিশে দ্বারস্থ হন। এবং মামলা গড়ায় উচ্চ আদালতে। শেষমেষ কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং পুলিশের বিশেষ নজর দারিতে শনিবার (১৫ নভেম্বর) ওই দেহ কবর থেকে তুলে অন্যত্র সরানো হয়। এবং অন্য জায়গায় কবর দেওয়া হয়। এ বিষয়ে পুরুলিয়া জেলা আদাল তের আইনজীবী শুভজিৎ সরকার জানিয়েছেন যে, আশ্রমের পাশে মুসলিম সম্প্রদায়ের বসবাস রয়েছে। সেই কারণে আগে কিছু গ্রামবাসী কবরস্থান করার জন্য আশ্রমের ওই জমিটি চেয়েছিলেন। এই নিয়ে আদালতে মামলাও হয়। কিন্তু আদালত আশ্রমের পক্ষেই রায় দিয়েছেন। জানিয়ে দিয়েছে, জমিটি আশ্রমের। কিন্তু তার পরেও আশ্রমের জায়গায় কবর দিয়েছে বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে থানা-পুলিশ থেকে জেলা প্রশাসনের কাছে গিয়েও কোনও লাভ হয়নি। তাই শেষমেষ আশ্রম কর্তৃপক্ষ কলকাতা হাই কোর্টে রিট পিটিশন করে। এবং আদালত তাদের দেহ স্থানান্তরের নির্দেশ দেয়। তবে মৃতার পরিবার অন্য কথা বলছে। মৃতার ছেলের কথায়, ২০০ বছর ধরে এই জায়গায় কবর দেওয়া হয়। বছর দুয়েক আগেও এই জায়গায় কবর দেওয়া হয়েছিল। তাঁর মায়ের দেহ ওখানে কবর দিতে গেলে আশ্রম কর্তৃপক্ষ আপত্তি জানান। এখন হাই কোর্টের নির্দেশে দেহ কবর থেকে তুলে অন্যত্র নিতে হচ্ছে। তবে এখন আশ্রম এই জমির মালিকাধীন দাবি করলে তা আশ্রমের হয়ে যাবে না।

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪