কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর-সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর-সহ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি সময়সীমা বেঁধে দিলেন। জানালেন, ইন্টারভিউ প্রক্রিয়ার আগেই প্রকাশ করতে হবে লিখিত পরীক্ষার নম্বর-সহ তালিকা। পুলিশ রিক্রুটমেন্টকে এই নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি। ২০২৪ সালের পুলিশ নিয়োগ পরীক্ষা হয়েছিল ২০২৫ সালে। সেই পরীক্ষার ফলাফল বের হয় গত বছরের ২৯ ডিসেম্বর। কিন্তু সেই ফলাফলে ছিল না কোনও নম্বর। অর্থাৎ নম্বরহীন ফলাফল প্রকাশ করেছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সেই নম্বরহীন ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়েই মামলা দায়ের করা হয়।

এবার সেই মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে নম্বর-সহ ২০২৪ সালের কনস্টেবল নিয়োগ পরীক্ষার তালিকা বের করার নির্দেশ দিল। এবং অন্য একটি মামলায় ১৫ জন চাকরিপ্রার্থীকে আবেদন জানানোর অনুমতি দিল হাইকোর্ট। আসলে রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগে উচ্চতা পরিমাপেও গন্ডগোল হয়েছিল। মামলাকারীদের দাবি, তাঁরা রিক্রুটমেন্ট বোর্ড-সহ সংশ্লিষ্ট পরীক্ষকের কাছে তাঁদের দাবি আবেদন জানাতে চাইলেও তা নেওয়া হয়নি।

অবশেষে আজ হাইকোর্টের বিচারপতি মামলাকারীদের আশ্বাস দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁরা আবেদন জানাতে পারবেন। আর তা বিবেচনা করে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে। ২০২৪ সালের রাজ্য সরকার পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। তারপর পরীক্ষা নেওয়া হয়। গত বছর ডিসেম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। সেই মতো ইন্টারভিউ প্রক্রিয়াও হয়। কিন্তু সেখানে ডাক পান নি আবেদনকারী আমানা খাতুন, তসলিমা নাসরিনরা। দাবি, চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় উচ্চতা পরিমাপের গন্ডগোলের জেরে ইন্টারভিউ তালিকা থেকে বাদ পড়েছেন ১৫ জন পরীক্ষার্থী। এরপরেই বিষয়টি চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। প্রেক্ষিতেই এই নির্দেশ দিল হাইকোর্ট।

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

দেশলাই চাওয়া নিয়ে বচসার পরেই ছুরি দিয়ে হামলা! যুবকের হাতে খুন প্রৌঢ়

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

বাদাম দিয়ে এইভাবে করলা ভাজলে এক থালা ভাত নিমেষেই শেষ!

নেপাল বিপর্যয়ে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, মাটির নিচে আরও চাপা থাকার আশঙ্কা

‘সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বে দুমুখো নীতির কোনও স্থান নেই,’ নাম না করে পাকিস্তানকে কটাক্ষ মোদির

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

‘বারবার একই দৃশ্য কেন দেখতে হচ্ছে?’ দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪

মাসের শুরুতেই ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০ টাকা

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!