রাজ্যের সব বুথে পরিকাঠামো উন্নয়নে কী করেছে কমিশন? রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় সামনেই বিধানসভা নির্বাচন। তার মধ্যে রাজ্যজুড়ে চলছে এসআইআর পর্ব। যা নিয়ে বিতর্ক চরমে উঠেছে। এই আবহে‌ রাজ্যের ভোটকেন্দ্র অথবা বুথগুলিতে পরিকাঠামোর উন্নয়ন নিয়ে নির্বাচন কমিশন কী ভূমিকা নিয়ে তা নিয়ে বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। কারণ রাজ্যের বহু ভোটকেন্দ্রেই ন্যূনতম পরিষেবা মেলে না বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলার শুনানি হয়। সেখানেই কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা লিখিতভাবে তাদের জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় বিজেপি নির্বাচন কমিশনকেই বিপাকে ফেলল বলে মনে করা হচ্ছে।

এদিকে এসআইআর আবহে কদিন আগে থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। ঠাণ্ডা ঘরে বসে না থেকে রাজ্যে এসে পরিস্থিতি দেখা উচিত বলে মন্তব্য করেছিলেন শমীক। তারপরই করেন মামলা। আর এই মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, সামনে বিধানসভা নির্বাচন। তাই এখন ভোটকেন্দ্রের পরিকাঠামো কোথায় কেমন আছে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনেরই। পরিকাঠামো দেখে প্রয়োজন অনুযায়ী তারা রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। পশ্চিমবঙ্গের বুথগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য নির্বাচন কমিশন কী পদক্ষেপ করেছে সেটা লিখিতভাবে আদালতে জানাতে হবে। নির্বাচন কমিশনের রিপোর্ট মেলার একসপ্তাহ পর ফের এই মামলা শুনবে হাইকোর্ট।

অন্যদিকে একে এসআইআরের চাপ নিতে হচ্ছে নির্বাচন কমিশনকে। সঠিক সময়ে ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। তার উপর ভোটকেন্দ্র পরীক্ষা করে রিপোর্ট তৈরি করার পর তা পেশ করতে গেলে চাপ আরও বাড়বে। এই কারণে বিপাকে পড়েছে নির্বাচন কমিশন। সব ভোটকেন্দ্রে ভোটারদের সুবিধায় ন্যূনতম পরিষেবা থাকা দরকার। তা নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশিকা রয়েছে। তাতে বলা আছে, একটি বুথে বিদ্যুৎ, পানীয় জল, র‌্যাম্প, শৌচালয়ের মতো সুবিধা থাকা দরকার। নির্বাচনের দিন সকাল থেকে যাঁরা লাইনে দাঁড়িয়ে থাকেন, তাঁদের নানা সমস্যার মুখে পড়তে হয়।

এছাড়া এই পরিকাঠামো উন্নয়নের কাজ আগে রাজ্য সরকারের সংস্থা ম্যাকিনটোস বার্নকে দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু ওই সংস্থা মাঝপথে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়। মামলাকারীর দাবি, ওই সংস্থাটি মাত্র ৪০ শতাংশ কাজ করেছে। এখনও বহু বুথের বেহাল দশা। বিধানসভা নির্বাচন সামনে। তাই বুথের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন শমীক ভট্টাচার্য। আর পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ্য সরকারেরই। পশ্চিমবঙ্গের বুথগুলি নিয়ে নির্বাচন কমিশন কী ভাবছে এবার সেটা নিয়ে রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ আজ, শুক্রবার জানিয়েছে, আপাতত তারা কোনও পক্ষের বিরুদ্ধেই মন্তব্য করবে না। নির্বাচন কমিশন আগে লিখিত বক্তব্য জমা করুক। তারপর সব পক্ষের বক্তব্য শুনে আদালত বিষয়টি বিবেচনা করবে।

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

দেশলাই চাওয়া নিয়ে বচসার পরেই ছুরি দিয়ে হামলা! যুবকের হাতে খুন প্রৌঢ়

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

বাদাম দিয়ে এইভাবে করলা ভাজলে এক থালা ভাত নিমেষেই শেষ!

নেপাল বিপর্যয়ে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, মাটির নিচে আরও চাপা থাকার আশঙ্কা

‘সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বে দুমুখো নীতির কোনও স্থান নেই,’ নাম না করে পাকিস্তানকে কটাক্ষ মোদির

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

‘বারবার একই দৃশ্য কেন দেখতে হচ্ছে?’ দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪

মাসের শুরুতেই ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০ টাকা

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!