ক্যানসার কেড়েছে ডান হাত, মাধ্যমিকে সাফল্য ছিনিয়ে নিল শুভজিৎ  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জটিল অস্ত্রপচারে  বাদ গিয়েছে হাত। তবে নিজের ইচ্ছাশক্তির জেরেই মাধ্যমিক পাশ করল শান্তিপুরের শুভজিৎ। ছোটবেলায় হাতে সাইকেল পড়ে যাওয়ায় গুরুতর আহত হয় হাত। তারপর হাতে ধরা পরে ক্যান্সার। তারপরেই ব্যাঙ্গালোর গিয়ে সমস্ত চিকিৎসা করেও,আর্থিকভাবে সচ্ছল না থাকার কারণে ফিরে আসতে হয় বাড়িতে। কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্র প্রচার করে বাদ যায় ডান হাত।

ঘটনায় রীতিমতো মনোবল ভেঙে পড়ে ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাসের।  তবে দীর্ঘ প্রতিকূলতাকে হার মানিয়ে ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় খুশি শুভজিৎ। মাধ্যমিক পাশ করার পর সে জানায়,’ হাত কেটে বাদ দেওয়ার পর চিন্তায়  পড়ে গিয়েছিলাম  কীরে পরীক্ষা দেব। তারপর বাবা-মায়ের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে তাদের পাশে দাঁড়ানোর অদম্য জেদ চলে আসে আমার মাথায়। তারপর মনের জোরে বা হাত দিয়ে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই। টানা দুমাস ধরে অনুশীলন করি মাধ্যমিক পরীক্ষার জন্য।‘

অপরদিকে শুভজিৎ এর বাবা ইন্দ্রজিৎ বিশ্বাস জানান দীর্ঘ চার বছর ছেলেকে স্কুলে পাঠাতে পারেনি। কিন্তু শুভজিতের ইচ্ছা ছিল মাধ্যমিক পরীক্ষা দেবে। রেজাল্ট যাই হোক না কেন ছেলে পাশ করেছে, এটাই তাঁর কাছে বড় পাওনা। পাশাপাশি তিনি আরও জানান, যদি শুভজিৎকে সাহায্য করে রাজ্য সরকার তাহলে  অনেকটাই সুবিধে হবে। এখন দেখার রাজ্য সরকার আদৌ শুভজিতের পাশে দাঁড়ায় কিনা।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর