লজের মধ্যে মহিলাকে ধর্ষণ করে খুন, পলাতক অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের রাজ্যে ধর্ষণ করে খুন হয়ে গেলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ে। জানা গিয়েছে,  শুক্রবার দুপুরে একটি লজে মহিলাকে নিয়ে গিয়েছিলেন তাঁর সঙ্গী। এর কিছু ক্ষণের মধ্যেই মহিলা অসুস্থ হয়ে পড়েন। লজের কর্মীরাই উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে  মৃত বলে ঘোষণা করে। এর পরেই সকলের অলক্ষ্যে তাঁর সঙ্গী ডাক্তারের চেম্বার থেকে পালিয়ে যান বলে অভিযোগ।

 পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিংয়ের বাসিন্দা মহসিন মোল্লা ওই মহিলার পরিচিত। শুক্রবার দুপুরে ওই মহিলা তাঁর সঙ্গীকে নিয়ে একটি লজে গিয়েছিলেন। কিছু সময়ের পর তিনি ঘর থেকে বেরিয়ে লজের কর্মীদের জানান, মহিলা অসুস্থ হয়ে পড়েছেন। তারপরেই লজের কর্মীরা এবং ওই যুবক  মিলে মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানেই ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে ওই যুবক ।

এই ঘটনা প্রসঙ্গে লজের ম্যানেজার জানিয়েছেন, ‘ সকাল ১০টা বেজে ৫৫ মিনিটে সই করে লজে ঢোকেন ওঁরা। কিছু ক্ষণ পর ওই যুবক জানান, মহিলার শ্বাসকষ্ট হচ্ছে। আমরাও যাই।  এর পর আমরা সকলে মিলে ওঁকে ডাক্তারের কাছে নিয়ে যাই।‘ জানা গিয়েছে, নিখোঁজ যুবক হলেন  মহসিন। তাঁকে খুঁজতেই পুলিশ তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যেই নিহত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতের আত্মীয়রা ওই যুবকের বিরুদ্ধে  ধর্ষণ এবং খুনের অভিযোগ দায়ের হয়েছে।

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

কন্যায় সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

যত্ন নিয়েও বারবার শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? পরিবারের বড় বিপদ হওয়ার আগে সাবধান!

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন