আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজেপি বিধায়কের গাড়ির সঙ্গে তৃণমূল নেতার গাড়ির ধাক্কা, তদন্তে পুলিশ

Curtesy: Google

নিজস্ব প্রতিনিধি:  বৃহস্পতিবার রাতে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়িতে ধাক্কা মারার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। মানিকচক থেকে ইংরেজবাজারে ফেরার পথে একটি কালো রঙের এসইউভি গাড়ি ধাক্কা মারে বিধায়কের গাড়িতে। বিধায়ক অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। তবে তাঁর গাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই ইংরেজবাজার থানার পুলিশ দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রর গাড়িতে আচমকা ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি কালো এসইউভি গাড়ি। বিজেপি বিধায়কের দাবি যে গাড়িটি ধাক্কা মেরেছে, সেটি ইংরেজবাজারেরই এক তৃণমূল নেতার। বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রর জন্য ওয়াই প্লাস ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে। এর আগে বিজয়ার কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে মিল্কি পুলিশ ফাঁড়ির কাছে অন্য একটি গাড়ি ধাক্কা মেরেছিল বিধায়কের গাড়িতে। শ্রীরূপা মিত্রের দাবি, সেই গাড়িতেও ছিলেন তৃণমূলের এক জেলা পরিষদ সদস্যের আত্মীয়।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে দলীয় কর্মসূচি সেরে মানিকচক থেকে ইংরেজবাজারের দিকে ফিরছিলেন শ্রীরূপা মিত্র। সেই সময়েই উল্টোদিক থেকে আসা একটি এসইউভি গাড়ি বিধায়কের গাড়িতে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। কম দিনের ব্যবধানে পর পর দু’বার তাঁর গাড়িতে এভাবে ধাক্কা লাগায় বেজায় বিরক্ত বিজেপির মহিলা বিধায়ক। সরাসরি চক্রান্তের অভিযোগ না তুললেও, দুই ক্ষেত্রেই তৃণমূলের যোগের কথা উল্লেখ করেছেন তিনি। পুলিশ যাতে বিষয়টি তদন্ত করে দেখে, সেই দাবি জানিয়েছেন বিধায়ক। ইতিমধ্যে তদন্তও শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘রাজনৈতিক ডাস্টবিনে পরিণত করা যাবে না’, বাড়িতে বসে বিস্ফোরক পার্থ

বারবার EVM বিকল, আমতার ভোটকেন্দ্রে নাজেহাল ভোটাররা

দক্ষিণ হাওড়ায় ভোটকেন্দ্রে হেনস্থার অভিযোগ, সেক্টর অফিসারের বিরুদ্ধে ক্ষোভ বিজেপি প্রার্থীর

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মাঝে আচমকাই শুভেন্দুকে ফোন শাহের

শুভেন্দুকে ঘিরে ‘চোর–চোর’ স্লোগান, ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনী ডেকে ছুটে পালালেন

পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় পড়ল ভুয়ো ভোট, চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ