জেলায়- জেলায় কার্নিভাল ঘিরে চরম উদ্দীপনা

Share:

 নিজস্ব প্রতিনিধি:রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদে শুরু হল কার্নিভাল। উত্তর ২৪ পরগনা, হাওড়া, মালদা, বীরভূম(Birbhum) সহ বিভিন্ন জেলার পুজো উদ্যোক্তারা সন্ধ্যে থেকেই কার্নিভালের আনন্দে মেতে ওঠেন।

পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট ঘোষণা অনুযায়ী বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে শুরু হল দুর্গাপুজোর কার্নিভাল-২০২২। বহরমপুর YMA ময়দানে এই দুর্গাপুজোর কার্নিভাল শুরু হল শুক্রবার সন্ধ্যায়। যদিও বিকাল ৪টা শুরু করার কথা থাকলেও তা এক ঘন্টা পরে শুরু করা হয়। দর্শক(Aurdiance) আসন কম থাকার কারণে অনেককেই দাঁড়িয়ে এই কার্নিভাল দেখতে হয়।

শুক্রবার বিকেলে বহরমপুরের কার্নিভালে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক রাজশ্রী মিত্র, মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কে সবরী রাজ কুমার, জঙ্গিপুরের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে(Bholanath Pandey) সহ তৃণমূল বিধায়ক ও সাংসদরা। রাজনৈতিক ভেদাভেদের উর্ধ্বে উঠে জম জমাট ছিল এই কার্নিভাল। অন্যদিকে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে শুক্রবার(Friday) সন্ধ্যায় শুরু হল দুর্গাপূজার কার্নিভাল। এই প্রথম মালদা(Malda) জেলায় কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। ২৬ টি পুজো কমিটি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উত্তর ২৪ পরগনা জেলার যশোর রোডেও(Jaswasore Road)কার্নিভাল দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে। শুক্রবার হাওড়া(Howarha) জেলার কার্নিভাল ঘিরেও ছিল চরম উদ্দীপনা।এ বছরই প্রথম রাজ্যের দুর্গাপূজা ইউনস্কোতে বিশেষ সম্মানে ভূষিত হয়েছে। আর তার দরুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি জেলায় জেলায় কার্নিভাল করার কথা ঘোষণা করেন। সেই নির্দেশ অনুযায়ী শুক্রবার রাজ্যের প্রতিটি জেলায় কার্নিভাল অনুষ্ঠান পালিত হয়।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার