মোদির ‘দিদি ও দিদি’র পর এবার মমতাকে ‘এই দিদি’ বলে ব্যঙ্গ অমিত শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছর আগে বিধানসভা ভোটের প্রচারে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি, ও দিদি’ বলে কটাক্ষ করেছিলেন। একজন মহিলাকে ওইভাবে অসম্মানিত করার বদলা ইভিএমে নিয়েছিলেন বাংলার প্রমীলা বাহিনী। ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনায় বিজেপি নেতারাও স্বীকার করেছিলেন, মমতাকে ব্যঙ্গ করতে গিয়ে মোদি ‘দিদি ও দিদি’ বলে যে ধুয়ো তুলেছিলেন, তার মূল্য চোকাতে হয়েছিল।

আতীত থেকে শিক্ষা নিয়ে এবার আর মমতাকে ‘দিদি, ও দিদি’ বলে ব্যঙ্গ করার পথে হাঁটেননি প্রধানমন্ত্রী। কিন্তু মোদি সন্তর্পণে মমতাকে অপমান এড়িয়ে গেলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলে ভোট প্রচারে এসে সব শালীনতা ভাঙলেন। তৃণমূল সুপ্রিমোকে ‘তুই’ বলে সম্ভাষণ করার পাশাপাশি কার্যত মাস্তানের কায়দায় ‘এই দিদি, কান খুল কর শুনলো…’, মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই অমিত শাহের ওই বাচনভঙ্গি নিয়ে আপত্তি তোলা হয়েছে।

দলের অন্যতম মুখপাত্র সুদর্শনা মুখোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে শাহের ওই মন্তব্যের নিন্দা করেছেন। তাঁর কথায়, ‘বাংলায় ভোটপ্রচারে এসে মা-বোনদের সম্মান নিয়ে বড়-বড় কথা বলছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। অথচ মহিলা মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে অশালীন ভাষায আক্রমণ করেছেন। ‘এ দিদি’ বলে নিজের পারিবারিক শিক্ষার পরিচয় দিয়েছেন। বাংলার মা-বোনেরা এই অপমানের বদলা নেবেন। গতবার মোদি এসে ‘দিদি, ও দিদি’ ধুয়ো তুলে মমতাকে অপমান করেছিলেন। বাংলার মা-বোনেরা ইভিএমে সেই অপমানের বদলা নিয়েছিলেন। এবারও ৪ মে ভোটযন্ত্র খোলার পরে অমিত শাহ বুঝতে পারবেন, একজন জনপ্রিয় মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মানের জন্য কতটা মূল্য চোকাতে হয়।’

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান