কয়লা পাচারকাণ্ডে প্রথম গ্রেফতারি, সিবিআইয়ের জালে ৪

কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এখনও অধরা। তবে তাঁর বাড়ি ও শ্বশুরবাড়ি ও অফিসে বারবার হানা দিয়ে সিবিআইয়ের হাতে এসেছে একাধিক সূত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এখনও অধরা। তবে তাঁর বাড়ি ও শ্বশুরবাড়ি ও অফিসে বারবার হানা দিয়ে সিবিআইয়ের হাতে এসেছে একাধিক সূত্র। সেই সূত্র ধরেই সোমবার লালা ঘনিষ্ঠ চার ব্যবসায়ীকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কয়লা পাচারে এটাই প্রথম গ্রেফতারি সিবিআইয়ের। ধৃতদের নাম নারায়ণ নন্দ, গুরুপদ মাঝি, নিরোদ মণ্ডল ও জয়দেব মণ্ডল।

সোমবার কলকাতা, আসানসোল ও বাঁকুড়ার একাধিক এলাকায় হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সেখান থেকেই চারজনকে ধরা হয়েছে। ধৃতদের আজই কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তাঁদের জেরা করে আরও তথ্য় পাওয়া যাবে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। প্রসঙ্গত, পুরলিয়ার বাসিন্দা গুরুপদ মাজি লালার ব্য়বসার অংশীদার। বাঁকুড়ার মেজিয়ায় তাঁর স্টিল ফ্য়াক্টরি রয়েছে। সেখানে আগেই হানা দিয়েছিল সিবিআই। সেখান থেকে তাঁদের হাতে আসে গুরুত্বপূর্ণ নথি।

আসানসোলের বাসিন্দা জয়দেব মণ্ডলও লালার অত্যন্ত ঘনিষ্ঠ। বাম আমলে কোলিয়ারি এলাকায় কয়লা পাচারের গোটা সাম্রাজ্য ছিল জয়দেব মণ্ডলের হাতে। তবে সরাকার পরিবর্তন হওয়ায় তাঁর রাজ্য়পাট কিছুটা কমে যায়। জয়দেবকে ২০১১ সালে কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। বর্তমানে জামিনে মুক্ত সে। বাকি দু’জন ধৃতও অনুপ মাজির খুব ঘনিষ্ঠ ব্য়বসায়ী।

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল