সিবিআই আদালতে জমা পড়ল অনুব্রতের সম্পত্তির নথি, পেশ করা হল সায়গলকে

সিবিআইয়ের দাবি, গত ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অনুব্রত মণ্ডলের কেনা জমির নথি পাওয়া গিয়েছে। উদ্ধার করা সম্ভব হয়েছে ৪৫ টি জমির দলিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসানসোল সিবিআই আদালতে (CBI COURT) পেশ করা হল অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) দেহরক্ষীকে। সায়গল (SAIGAL HUSSAIN) হোসেনকে পেশ করার পাশাপাশি এদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আদালতে তুলে ধরে অনুব্রত মণ্ডলের সম্পত্তির নথি। তুলে ধরা হয় ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনের কেনা সম্পত্তির তথ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মিলেছে বেশ কিছু জমির দলিল। উল্লেখ্য, গরু পাচার মামলায় সিবিআই জেরা করেছিল অনুব্রত মণ্ডল এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে। গত ৯ জুন সিবিআই গ্রেফতার করেছিল সায়গল হোসেনকে।

শুক্রবার আসানসোল সিবিআই আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পেশ করে অনুব্রত মণ্ডলের সম্পত্তির নথি। এই দিনেই পেশ করা হয় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। সিবিআইয়ের দাবি, গত ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অনুব্রত মণ্ডলের কেনা জমির নথি পাওয়া গিয়েছে। উদ্ধার করা সম্ভব হয়েছে ৪৫ টি জমির দলিল। ওই একই সময়ে সায়গল হোসেন বিভিন্ন সম্পত্তি কিনেছিল দাবি সিবিআইয়ের। কেন্দ্রীয় গয়েন্দা সংস্থার দাবি, নিজের নামে অনুব্রত জমি কেনার পাশাপাশি স্ত্রী এবং মেয়ের নামেও একাধিক জমি কিনেছিলেন অনুব্রত।

উল্লেখ্য, গত ২৯ জুন সিবিআই থেকে তলব করা হয়েছিল সায়গল হোসেনের ৬ মামাকে।  নামে- বেনামে থাকা সম্পত্তির হিসাব খতিয়ে দেখতেই তলব করা হয়েছিল। এঁদের মধ্যে নিজাম প্যালেসে এসে হাজিরা দিয়েছিলেন ৩ জন। অনুপস্থিত থেকেছিলেন ৩ জন। অনুপস্থিতদের মধ্যে ১ জন সিবিআই দফতরে চিঠি দিয়ে জানিয়েছিলেন, অসুস্থ থাকার কারণে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়।

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম