বনগাঁতে শংকর আঢ্য ও গোপাল শেঠের বাড়িতে সিবিআই টিম

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: সিবিআই এর ওপরে হামলার ঘটনায় ও রেশন দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে থাকা বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল নেতা শংকর আঢ্যর(Sankar Addhya) বাড়িতে সোমবার সকাল ১০ টা নাগাদ সিবিআইয়ের একটি প্রতিনিধি দল হাজির হন। তাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক দল।সিবিআইয়ের ওপর হামলার ঘটনার দিন ঠিক কি হয়েছিল সেটা খতিয়ে দেখতে থ্রি ডি ক্যামেরা দিয়ে শঙ্করের বাড়ির ছবি তোলা হয়। এছাড়াও সিএফএসএল আধিকারিকরা আরো বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি এদিন বনগাঁ পৌরসভার(Banga Municipality) বর্তমান চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল শেঠের বাড়িতেও হাজির হন সিবিআই-এর দুই প্রতিনিধি।

তারা দীর্ঘক্ষণ গোপাল শেঠের(Gopal Seth) সঙ্গে কথা বলেন শংকর আঢ্যর সম্পর্কে তথ্য সংগ্রহ করতে।সন্দেশখালিকান্ড নিয়ে সিবিআই সোমবার তলব করে প্রধান সহ তিনকে।৫ই জানুয়ারি কেন্দ্রীয় এজেন্সি ইনফোর্সমেন্ট ডিরেক্টরের ৮ প্রতিনিধি দল সরবেড়িয়া আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে যান।রেশন দুর্নীতি কান্ডে তদন্ত করতে গিয়ে বাড়িতে ঢুকতে না পেরে কিছু সময় অপেক্ষা করার পর শেখ শাহাজানের বাড়ির মূল গেটের তালা ভাঙতে গেলে জনরোষের শিকার হন ইডি আধিকারিকরা। ভাঙচুর করা হয় একাধিক গাড়িতে । নষ্ট করা হয় গুরুত্বপূর্ণ নথিপত্র। সেই ব্যাপারে নেজ‍্যাট থানায় পক্ষ উভয়পক্ষের অভিযোগ হয়। সেই অভিযোগের ভিত্তিতে শেখ শাহাজানকে(Sk.Sahazahan) গ্রেপ্তার করে রাজ্য পুলিশ তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার পায় সিবিআই(CBI) তারপর কেটে গেল ১০ দিন সেই ঘটনায় সময়ের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয় সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ তিনজনকে।তাদের সোমবার সিবিআই তলব করে।

বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর বাড়িতে সোমবার সাত সকালে সিবিআই-এর হানা। বনগাঁর শিমুলতলা অঞ্চলে তার বসত ভিটেতে এদিন সিবিআই-এর একটি বিশাল দল হাজির হন। সিবিআই দলের সঙ্গে ছিলেন ফরেন্সিক (সিএফএসএল) দলের ৪ সদস্য।সন্দেশখালিতে ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের মারধরের মামলায় সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ মোট ১০ জনকে তলব করে সিবিআই । তার মধ্যে সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা(Ziauddin Molla) সহ মোট ৬ জন নিজাম প্যালেস সিবিআই দফতরে এসে পৌঁছন। জিয়াউদ্দিন মোল্লা তার আইনজীবীকে সঙ্গে নিয়ে আসেন ।CBI ডেকেছে সহযোগিতা করব, আইনের ওপরেও আমার আস্থা আছে । কেন্দ্রীয় এজেন্সির কাছে সোমবার সকালে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হতেই এই মন্তব্যজিয়াউদ্দিন মোল্লার। এদিকে,সাড়ে তিন ঘণ্টা তদন্ত করবার পর বনগাঁ থেকে বেরিয়ে গেলেন ইডি আধিকারিকরা। তবে শঙ্করের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা। সেটির তার খোলা অবস্থায় পড়ে রয়েছে। সেই বিষয়ে পৌরসভা কে নোটিশ দিয়ে জানতে চান সিবিআই আধিকারিকরা।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল