পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঁথি : শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পূর্ব মেদিনীপুরের কাঁথির(Kanthi) অধিকারী পাড়ার লোকজন। পাড়ার সকলের প্রিয় ‘বুবাই’ মুখ্যমন্ত্রী হচ্ছেন বাংলার। তাই বাজনা বাজতে শুরু করে অধিকারী পাড়ায়। বাজনার তালে নিচে ওঠেন পাড়ার লোকজন। শুরু হয় মিষ্টি বিলি। একদল অল্প বয়সের ছেলেরা আনন্দে বাজি ফাটাতে শুরু করেন। শনিবার পশ্চিমবাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু। শুক্রবার কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) নাম প্রস্তাব করেন। উচ্ছ্বাসে ফেটে পড়ে বৈঠকে থাকা সকল বিজয়ী বিজেপি প্রার্থীরা। করতালি দিয়ে সকলে সমর্থন জানান সেই প্রস্তাবকে।

শুভেন্দু অধিকারী যেভাবে ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে হারিয়েছেন তার প্রশংসা করেন অমিত শাহ। ৫৫ বছর পর জেলা থেকে আবারও বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু। পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র অজয় মুখোপাধ্যায়(Ajay Mukhopadhay) একসময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তাই শুক্রবার অমিত শাহ শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করার পরই তার পাড়ায় উৎসবের মেজাজ শুরু হয়। রাস্তায় নেমে ব্যান্ড পার্টি বাজিয়ে, বাজি ফাটিয়ে, লাড্ডু বিলি করে সকলেই মেতে উঠেন এই আনন্দে যে তাদের পাড়ার ‘বুবাই’ (Bubai)এবার রাজ্যের মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ির ‘শান্তিকুঞ্জ'(Shantikunja) ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করে তোলা হয়েছে। পুলিশের পদস্থ আধিকারিকরা শুক্রবার বিকেলে শান্তি কুঞ্জে যান তারা চারদিক ঘুরে দেখেন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর যাতে তার বাড়ির নিরাপত্তা নিয়ে কোন ফাঁকফোকর না থাকে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা দ্রুততার সঙ্গে গ্রহণ করছে পুলিশ।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়