আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই  কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেছেন, সর্বশিক্ষা অভিযান, জল প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। তৃণমূলের আমলে ৭০ থেকে ৫০ লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে। আরও ১৬ লক্ষ মাটির বাড়ি তৈরি করে দেওয়া হবে। কিন্তু এই রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বকেয়া টাকা দিচ্ছেনা কেন্দ্র।

এই দিন কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ করেছেন। বাংলায় এসে প্রধানমন্ত্রীর মন্তব্যকে নিশানা করেছেন তিনি। বাড়ি তৈরির ক্ষেত্রে টাকা বাকি রয়েছে, রাস্তা এবং বাড়ি তৈরির প্রকল্পের হিসেব দেওয়ার পরেও টাকা মেলেনি। রাজ্য নিজে থেকে টাকা দিয়ে বাড়ি ও রাস্তা তৈরির কাজ করেছে। এতদিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সব তথ্য দেওয়ার পরেও বাংলার নামে অসম্মানজনক কথা বলা হচ্ছে। বাংলাকে বদনাম করার চক্রান্ত চলছে। সব তথ্য দেওয়ার পরেও মিথ্যাচার করা হচ্ছে। বিজেপির সঙ্গে কমিশনকেও নিশানা করেছেন তিনি। বলেছেন, কমিশনকে বিজেপির ললিপপ হিসেবে কাজ করছে।

বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে তিনি বলেছেন বাংলাকে অসম্মান করতেই একের পর এক কেন্দ্রীয় টিম পাঠানো হচ্ছে। বাংলাকে নিশানা করা হয়েছে। বাংলেকে সহ্য করতে পারছে না। পরিযায়ী পাখির মতো আসেন, আর বাংলাকে চোর বলছেন। সমস্ত কিছু তথ্য দেওয়ার পরেও মিথ্যাচার করা হচ্ছে। আর বাংলার নম্বর কেটে, বাংলায় এসে তাঁকে চোর বলছেন নরেন্দ্র মোদি। প্রধানমনমন্ত্রীর চেয়ারকে সম্মান করা হয়, কিন্তু বাংলাকে অসম্মান করবেন কেন? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ