আদিদের চটানো চলবে না, টিকিটের শর্তে দলে অন্তর্ভূক্তি না করার ফতোয়া বিজেপি নেতৃত্বের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিজেপির নিচুতলার কর্মী এবং আদি নেতাদের চটানো যাবে না। দলের একনিষ্ঠ আদিদের মনেও যাতে ক্ষোভ তৈরি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বিধানসভা নির্বাচনের আগে কোনও জেলা থেকে অন্য কোনও দলের নেতারা যোগ দিতে চাইলে সংশ্লিষ্ট জেলায় দলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে। সরাসরি এবার বঙ্গ–বিজেপি নেতাদের ধরে অন্য দলের কেউ বিজেপির পতাকা ধরে প্রার্থী হয়ে যাবে সেটা চলবে না। রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরা এই ফতোয়া জারি করেছেন। ২০২১ এবং ২০২৪ নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এই ফরমান জারি করা হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে দল ভাঙিয়ে সাফল্য নেওয়ার খেলা আগেও হয়েছে। তাতে সাফল্য তো আসেনি বরং বিড়ম্বনায় পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। এই পথ পছন্দ ছিল না বলে দলের অন্দরে এবং বাইরে বারবার সোচ্চার হয়েছিলেন দিলীপ ঘোষ। এবার বাংলায় দলের দায়িত্বপ্রাপ্ত এক কেন্দ্রীয় নেতা জানান, এবারের নির্বাচনে বলিউডের সিনেমা হবে না। বাংলা সিনেমাই হবে। অর্থাৎ অন্য দলের নেতাদের শেষলগ্নে যোগ করিয়ে প্রার্থী করা হবে না। এমনকী যোগদান মেলা করে ঢাকঢোল বাজিয়ে অন্য দলের কাউকে প্রার্থী করা যাবে না। এমন পরিস্থিতিতে বাছবিচার করা হবে।

অন্যদিকে আদি–নব্যর দ্বন্দ্ব ঠেকাতেই এই ফরমান জারি করা হয়েছে। আর এই ফরমান পেয়ে বেশ বিপাকে পড়েছেন বঙ্গ–বিজেপির নেতারা। কারণ অন্যান্য দলের কয়েকজনকে যোগ করাবার একটা পরিকল্পনা ছিল। সেটা এই ফরমানে ভেস্তে গেল। অথচ তাঁদের কথা দেওয়া হয়ে গিয়েছিল বলে সূত্রের খবর। যাঁরা যোগ দিতে চাইছেন তাঁরা আদৌ বিজেপিতে যোগদান করার যোগ্য কিনা, আদর্শগতভাবে তাঁরা বিজেপির সঙ্গে সহমত কিনা সেসব খতিয়ে দেখা হবে। আর এই যোগদানের ক্ষেত্রে কোনও আড়ম্বর করা যাবে না বলেও ফরমানে উল্লেখ করা হয়েছে। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ–বিজেপির অন্দরে।

তাছাড়া দলে বেনোজল যাতে ঢুকে না পড়ে তাই এমন ফতোয়া জারি করা হয়েছে। ইতিমধ্যেই অন্য দল থেকে আসা নেতারা বিজেপিতে এসে পরে বিদ্রোহ করেছেন। এমনকী নির্বাচনের পর আবার পুরনো দলে ফিরে গিয়েছেন। এমন একাধিক উদাহরণ আছে। শুধু তাই নয়, আদি–নব্যের দ্বন্দ্বে সংগঠন তলানিতে গিয়ে পৌঁছেছে। তার জেরে সমান্তরাল সংগঠন গড়ে উঠেছে। তাতে একদিকে যেমন ভোটে ভরাডুবি হয়েছে অপরদিকে আদি নেতারা বসে গিয়েছেন। সুতরাং দলের অন্দরে গোষ্ঠীকোন্দল চরমে উঠেছে। তাই রাজ্য নেতাদের কেন্দ্রীয় নেতৃত্ব ফতোয়া দিয়ে জানিয়েছেন, শুধু নামের পিছনে ছুটে যাওয়া যাবে না বলে সূত্রের খবর।

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ! ভিক্ষুকের থেকে মিলল ৫৫ লক্ষ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার