বিজেপির বিরুদ্ধে নীরব বঙ্গ সিপিএম নেতৃত্বকে তুলোধনা পলিটব্যুরোর

দিল্লিতে দলের পলিটব্যুরোর বৈঠকে সেলিম সুজনদের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিএমের পলিটব্যুরোর বৈঠকে বঙ্গ সিপিএম নেতৃত্বকে তুলোধনা করলেন কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লিতে দলের পলিটব্যুরোর বৈঠকে সেলিম সুজনদের বর্তমান বিবৃতি নির্ভর রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করা হলেও তাদের বিরুদ্ধে রাস্তায় না নামা শ্রেয় মনে করছেন বঙ্গ সিপিএম নেতৃত্ব। বরং অনেক সময় পদ্ম শিবিরের সঙ্গে তাঁদের বক্তব্য হুবহু মিলে যাচ্ছে। যেমন গেরুয়া শিবির রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়ে ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে আন্দোলনে নেমেছে, সেই একই স্লোগান নিয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নামছেন বাম নেতারাও।

সূত্রের খবর, দিল্লিতে দলের পলিটব্যুরোর বৈঠক থেকে বঙ্গ সিপিএম নেতাদের বিজেপি বিরোধিতার পথ খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প চিন্তাভাবনা ও আন্দোলনের পথ খুঁজে বিজেপি বিরোধিতার বার্তা সাধারণ মানুষর কাছে পৌঁছে দিতে হবে বলে বাংলার সিপিএম নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পদ্ম শিবিরের থেকে বেশি সংখ্যক প্রার্থী দেওয়ার চেষ্টা করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য বঙ্গ সিপিএম যতটুকু পথে নামছেন তা মূলত রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। কিন্তু, রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রধান শত্রু বিজেপির কথা ভুলে যাচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি, দুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে দেখা যাচ্ছে না বঙ্গ সিপিএমকে। সীতারাম ইয়েচুরিদের ধমক খাওয়ার পর বঙ্গ সিপিএম নেতৃত্ব নিজেদের আন্দোলনের রুপরেখা বদলায় কি না এখন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ