বিধানসভা নির্বাচনের আগে জলপথে বাংলাদেশি ট্রলারের ওপর নজরদারি শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,২০২৬- এর নির্বাচনের প্রাক্কালে নামখানা- সাগর -নারায়ণপুরে মৎস্যজীবীদের ট্রলার সহ বাংলাদেশি জাহাজে নজরদারি শুরু। জল ও স্হলপথে নাকা চেকিং শুরু।২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ও নারায়ণপুর এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের (Central Force)সহযোগিতায় শুরু হয়েছে স্হলপথ ও জলপথে ব্যাপক নাকা চেকিং(Naka Checking)।বিশেষ করে সীমান্তবর্তী এই অঞ্চলে বাংলাদেশি জাহাজ ও মৎস্যজীবী ট্রলারগুলির উপর বাড়ানো হয়েছে নজরদারি। প্রতিটি নৌযানকে থামিয়ে করা হচ্ছে কড়া তল্লাশি, যাচাই করা হচ্ছে নথিপত্র ও পরিচয় পত্র।

মনে করা হচ্ছে নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ রাখতে এই ধরনের তল্লাশি অভিযান চলবে আগামী দিনগুলোতেও। কোনওরকম বেআইনি কার্যকলাপ রুখতেই এই বিশেষ নজরদারি চালু। স্থলপথে সীমান্তবর্তী জেলা গুলির পাশাপাশি গোটা রাজ্য জুড়ে বিভিন্ন রাজ্য ও জাতীয় সড়ক গুলিতে চলছে নাকা চেকিং পর্ব। একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে বেআইনি লেনদেনের লক্ষ লক্ষ টাকা । আটক হয়েছে গুলি ,বারুদ। গ্রেফতার হয়েছে একাধিক দাগী সমাজ বিরোধী।

স্থলপথের পাশাপাশি জল পথে যাতে কোন অপরাধ সংগঠিত না হয় তার জন্যই নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে যাতে কোন জঙ্গি কার্যকলাপ সংঘটিত না হয় এবং অপরাধীরা এদেশে প্রবেশ করে কোন অঘটন ঘটাতে না পারে তার জন্যই জোরালো দূরবীন নিয়ে চলছে উপকূল রক্ষী বাহিনীর নজরদারি।একাধিক স্পিডবোর্ড(Speed Boat) নামানো হয়েছে সাগর উপকূলবর্তী এলাকায়। তাতে চেপে চলছে নজরদারির পালা।

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি