আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

না জানিয়েই নিরাপত্তা প্রত্যাহার কেন্দ্রের, আদালতের দ্বারস্থ হবেন অর্জুন

নিজস্ব প্রতিনিধি: সাংসদ (MP) অর্জুন সিংয়ের (ARJUN SINGH) নিরাপত্তা প্রত্যাহার করেছে কেন্দ্র। ব্যারাকপুরের সাংসদের দাবি, না জানিয়েই জেড ক্যাটাগরির নিরাপত্তা (Z CATEGORY SECURITY) প্রত্যাহার করেছে কেন্দ্র। এই নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন অর্জুন সিং। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন হয়েছে অর্জুনের। সেই প্রতিশোধ নিতেই নিরাপত্তা প্রত্যাহার করেছে বিজেপি শাসিত কেন্দ্র। অভিযোগ এমনটাই।

অর্জুন সিং বিস্ফোরক হয়ে এদিন বলেন, তাঁর কিছু দুর্ঘটনা হলে দায়ী থাকবে কেন্দ্র। বুধবার সকালে তিনি নোটিশ পান, আজ থেকেই তুলে নেওয়া হচ্ছে তাঁর নিরাপত্তা। আর এতেই ক্ষুব্ধ তিনি। এদিন তিনি বলেন, তিনি একজন জনপ্রতিনিধি। স্বাভাবিক ভাবেই তাঁর নিরাপত্তা প্রয়োজন। তারপরেই তাঁর প্রশ্ন, তুলে নেওয়ার জন্যই কি দেওয়া হয়েছিল নিরাপত্তা? এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, অর্জুন সিং তৃণমূলেই ছিলেন। তারপর যোগ দিয়েছিলেন বিজেপিতে। গেরুয়া শিবিরে ছিলেন মাত্র ২ বছর। তারপর মে মাসের শেষের দিকে তৃণমূলে ঘর ওয়াপসি হয় তাঁর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাকস্ট্রিটের অফিসে ফের জোড়াফুল ধরেন তিনি। তার জেরেই কেন্দ্র তুলে নিয়েছে নিরাপত্তা। অভিযোগ এমনটাই। এখন দেখার তাঁকে রাজ্য নিরাপত্তা দেয় কি না।

Published by:

Share Link:

More Releted News:

গরু পাচারকারীদের রুখতে ‘বিশেষ স্কোয়াড’, ঘুরপথে বাংলাতেও গোরক্ষাবাহিনী গঠনের ছক শাহের!

‘মাতঙ্গিনী হাজরা’ এবার ‘মাতঙ্গিনী হাজারা’, সৌজন্যে বিজেপির অবাঙালি নেতা

জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছার অভিযোগ, বিজেপি প্রার্থী পাপিয়ার বিরুদ্ধে কমিশনে দ্বারস্থ তৃণমূল নেতা

বিহারে ঘূর্ণাবর্তর জেরে সোমবার থেকে বঙ্গে ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ

কে এগিয়ে, কে পিছিয়ে? ভোটের পরিসংখ্যান নিয়ে পুরুলিয়া জেলার প্রতিটি বিধানসভায় চুলচেরা বিশ্লেষণে দলীয় কর্মীরা

ভবানীপুরে মমতার সভা ভণ্ডুলের চেষ্টা, কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ