Loading live market data...
Loading active stocks...
Connecting...

কেন্দ্রীয় গ্রিভান্স পোর্টাল চালু হচ্ছে বঙ্গে, বার্তা পৌঁছল নবান্নে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। এই আবহে‌ আজ, শুক্রবার কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য দফতরের মন্ত্রী কারা হবেন?‌ তা নিয়ে বসতে চলেছে আলোচনা। আর তার আগে বিশেষ বার্তা পৌঁছে গেল নবান্নে। নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানোর ব্যবস্থা বদলে যেতে চলেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অভিযোগ জানানো সংক্রান্ত পোর্টাল চালু করার বার্তা এসে পৌঁছেছে নবান্নে। আগে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানানো যেত। সেটাই বদলে যাচ্ছে।

এদিকে আগামীকাল শনিবার নয়া মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পালা। তাই আজ বাংলায় এসেছেন শাহ। তারপর বাংলায় ডবল ইঞ্জিন সরকার গঠিত হবে। তবে এই সরকার সম্পূর্ণ নির্ভরশীল থাকবে কেন্দ্রের উপর। সেক্ষেত্রে দু’টি পৃথক অভিযোগ জানানোর পোর্টাল চালু না রেখে, শুধুমাত্র কেন্দ্রীয় পোর্টাল ব্যবহার করেই সাধারণ মানুষের সমস্যার সমাধান নিশ্চিত করা হবে। বাংলায় প্রথমবার সরকার গঠন করে কেন্দ্রীয় গ্রিভান্স পোর্টাল চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে পালাবদলের আগে এই ব্যবস্থা অন্যান্য রাজ্যে চালু থাকলেও পশ্চিমবঙ্গে ছিল না। গত কয়েকবছরে কেন্দ্রের সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম অনলাইন প্ল্যাটফর্ম চালু করা নিয়ে বারবার চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। বিষয়টি ঠিক কী? এই পোর্টাল ব্যবহার করে নাগরিকরা ২৪×৭ যে কোনও পরিষেবার বিষয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন। এটি একটি একক পোর্টাল, যা ভারত সরকারের সমস্ত মন্ত্রক, বিভাগ এবং রাজ্যগুলির সঙ্গে যুক্ত। তবে নিজস্ব ব্যবস্থা বঙ্গে থাকায় সেই অর্থে এই পোর্টাল চালু করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়নি বলে সূত্রের খবর।

এছাড়া পশ্চিমবঙ্গের কোনও পোর্টালের সঙ্গে সংযুক্ত ছিল না এই কেন্দ্রীয় পোর্টাল। নাগরিকরা মোবাইলের মাধ্যমেও সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেমে অভিযোগ জানাতে পারবেন। এমনকী দায়ের করা অভিযোগের নিষ্পত্তির কাজ কত দূর গড়ালো তাও অভিযোগকারীরা দেখে নিতে পারবেন এই পোর্টালের মাধ্যমে। আগে রাজ্যের অভিযোগ পোর্টালের নাম ছিল ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। যেহেতু নামে মুখ্যমন্ত্রী শব্দটি রয়েছে তাই নতুন সরকার এসে রেখেও দিতে পারে এই পোর্টাল বলে মনে করা হচ্ছে। তৃণমূল সরকারের ‘দিদিকে বলো’ দলীয় কর্মসূচির পরেই এই সরকারি কর্মসূচি নেওয়া হয়েছিল। সেটা পাল্টে যাবে বলে সূত্রের খবর।

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপি জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক

শুভেন্দুর আপ্ত–সহায়ক খুনে নয়া মোড়, কথোপকথন চলত হোয়াটসঅ্যাপে, নেপথ্যে কারা?‌

Instagram-এ প্রিয়জনের সঙ্গে গোপন চ্যাট করছেন? আজ থেকেই সাবধান!

মাধ্যমিকে ৬৯০ নম্বর প্রাপ্ত রাজ্যের সম্ভাব্য অষ্টম প্রজ্ঞার লক্ষ্য এবার নিটে সাফল্য

মালাবদলের পর বিয়ের আসর থেকে হঠাৎ উধাও কনে , হতবাক আত্মীয়রা!

‘টলিউডকে রাজনীতিমুক্ত করব’, আশ্বাস যাদবপুরের জয়ী বিজেপি প্রার্থী শর্বরীর

‘নির্দিষ্ট সময় ছিল না, যখন ইচ্ছে হত, পড়তে বসতাম’, মাধ্যমিকে ষষ্ঠ হুগলির সোহিনী

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?

হোয়াটসঅ্যাপে সমর্থন চেয়ে বিতর্কে বিজয়! টিভিকে-কে ‘অহংকারী’ বলল ভিসিকে

বলরামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক শিশু ও আহত বহু যাত্রী