ভোটের প্রস্তুতি ও নিরাপত্তার ব্যবস্থা দেখতে জেলায় জেলায় ঘুরবেন সিইও মনোজ

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচন করাই লক্ষ্য নির্বাচন কমিশনের। প্রথম থেকেই সেই কথা জানিয়ে আসছে তাঁরা। এবার তা কতটা সফল করা সম্ভব, সেটা দেখতে আসরে নামছে কমিশন।  নির্বাচনের আর ৩ সপ্তাহও বাকি নেই। প্রায় দোরগোড়ায় এসে গিয়েছে ভোট। তাই ভোটের প্রস্তুতি ও এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। আজ শনিবার (৪ এপ্রিল) থেকে জেলায় জেলায় যাওয়া শুরু করছেন তিনি। আসন্ন নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করাই নজর কমিশনের।

শনিবার পূর্ব মেদিনীপুরে যাওয়ার কথা রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালের। এলাকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রশাসনিক দফতরও ঘুরে দেখবেন তিনি। আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে কোথায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কমিশনের গাইডলাইন মেনে কাজ হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিন পূর্ব মেদিনীপুরের ভোট প্রস্তুতি খতিয়ে দেখে অন্য জেলায় যাবেন তিনি। সেখানেও ব্যবস্থা কিভাবে নেওয়া হচ্ছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে। কোনও জেলাতে কোনও কেন্দ্রে যাতে অশান্তি না ছড়ায় সেইদিকে কড়া নজরদারি রয়েছে।       

আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। নির্ঘণ্ট ঘোষণার পর থেকে রাজ্যে আদর্শ আচরণবিধি চলছে। প্রার্থীরা প্রচারও করছেন। মনোনয়ন জমা দিতে শুরু করেছেন তাঁরা। এবার অনেক আগে থেকেই রাজ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তাঁরা এলাকায় এলাকায় টহল দিচ্ছেন। এবারের নির্বাচনে প্রতি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। থাকবে সিসি ক্যামেরার নজরদারি। ভোটকেন্দ্রের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারজন্য বাইরে ব্যবস্থা থাকবে। পানীয় জলের ব্যবস্থা থেকে অসুস্থদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। এই সকল নিয়ম পালনের বন্দোবস্ত হয়েছে কিনা তাও খতিয়ে দেখবেন মনোজ কুমার আগরওয়াল। 

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়