যুবককে অপহরণ করে কলা বাগানে নিয়ে গিয়ে গণপিটুনি, চোখ উপড়ে নেওয়ার চেষ্টা, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: রাতের অন্ধকার খেলা দেখে ফেরার পথে যুবককে গ্রামীণ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে কলা বাগানে গণপিটুনি। লোহার রড দিয়ে মারধর। পরবর্তীতে গাছে বেঁধে চোখ উপরে নেওয়ার চেষ্টা। যৌনাঙ্গ কেটে নেওয়ার চেষ্টা। গাছে বাঁধা অবস্থায় যুবকের রক্তাক্ত ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে। মালদার চাঁচল থানার(Chachal P.S.) ভান্ডারিয়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।আক্রান্ত যুবকের নাম বাটুল শেখ। বাড়ি যদুপুর(Jadupur) এলাকায়। তার সঙ্গে ভান্ডারিয়া এলাকার বাসিন্দা রফিকুল আলমের পূর্ব বিবাদ ছিল।এই নিয়ে সামাজিক বিচারে মধ্যস্থতা হয়। কিন্তু তাতেও আক্রোশ কমেনি রফিকুলের। মঙ্গলবার সন্ধ্যায় বাটুল ওই এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্ট দেখতে যায়।

মঙ্গলবার গভীর রাতের অন্ধকারে ফেরার পথে রফিকুল দলবল নিয়ে বাটুলকে রাস্তা থেকে কলাবাগানে অপহরণ করে নিয়ে গিয়ে গণপিটুনি দেয়। তারপর গাছে বেঁধে এই নৃশংস অত্যাচার করে। সমগ্র ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের স্ত্রী। বাটুল শেখ আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে(Chachal Hospital) চিকিৎসাধীন। চোখ সহ শরীরের একাধিক জায়গায় রয়েছে গভীর ক্ষত। অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

এদিকে,ভেজাল ধান নাপা কম্পিউটার নিয়েই। ধান কিনতে এসেই হাতেনাতে ধরে ফেললেন ধান বিক্রেতা।‌ ঘটনাটি ঘটেছে বানারহাট থানার অন্তর্গত দক্ষিণ ধুমপাড়া এলাকায়।এদিন দক্ষিণ ধুমপাড়া এলাকায় দুই ফরে পাইকার। কৃষক জনার্দন দাসের বাড়িতে ধান কিনতে আসেন তারপরে একের পর এক ধান বোঝাই বস্তায় কম্পিউটার কাটায় মাপার জন্য বের করে দেন কৃষক। আর সেই সময় কৃষকের চোখে ফাঁকি দিয়ে প্রতি বস্তা ওজন ৪৫ ও ৪৪ হতে থাকায় সন্দেহ জাগেই সেই কৃষকের। তিনি ধান নাপা মেশিনটা কি ভালো করে নেড়েচেড়ে দেখেন। আর সেই সময় তার চোখ যায় সেই পাইকারি সঙ্গে আসা আর এক পাইকারির পকেটে তিনি যেন কি একটা চিপাচিপি করছেন। তার পকেটে হাত ধরে টানতেই বেরিয়ে আসে একটি।

ছোট আকারের টোটো চালকের রিমোট। আর সেই রিমোটেই রয়েছে ভেজাল। অন্যদিকে ফরে পাইকার বুঝতে পেই টোটো ছেড়ে সেই বাড়ি থেকে চম্পট দেয়।পরবর্তীতে খবর দেওয়া হয় বানারহাট থানার পুলিশকে পুলিশ বাড়িতে গিয়ে সবটাই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে সেই কৃষকের পরিবারকে। যদিও এই ঘটনা সামনে আসতেই অন্য কৃষকদের মুখেও বলতে শোনা যায়। এভাবেই আমাদেরকেও ঠকিয়েছে প্রতি বস্তায় দশ থেকে পনেরো কেজি চুরি করেছিল সেসব ফরে পাইকার।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ