৭০ বছর বয়সে একের পর এক SIR ফর্ম ফিলাপ করে চলেছেন হাকিমুদ্দিন

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: বয়স তার সত্তরের কোঠায়। তবুও হাতে এখনও কলমের জোর অটুট। জীবনের শেষ প্রান্তে এসেও তিনি থামেননি। অবসর জীবনের শান্ত দুপুরেও একের পর এক SIR ফর্ম পূরণ করে দিয়ে মানুষকে সাহায্য করেছেন গ্রামের হাকিম চাচা । অন্যের কাজ করেই তিনি খুঁজে পান নিজের তৃপ্তি।মালদহের চাঁচল (Chachal)২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বুথের বাসিন্দা মোহাম্মদ হাকিমুদ্দিন(Md. Hakimuddin) বর্তমানে এলাকার মানুষের একমাত্র ভরসা। এসআইআর নিয়ে যখন গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে, সেই দুঃসময়ে আশার আলো হয়ে দাড়িয়েছেন তিনি। সকাল বিকেল গ্রামের মোড়ে টেবিল পেতে তিনি বাসিন্দাদের ইউনিওমারেসেন ফর্ম পূরণ করে চলেছেন।

দিনভর ব্যস্ততা পেরিয়ে রাতেও তার বিশ্রাম নেই। বাড়িতেও ভিড় জমাচ্ছেন এলাকার খেটে খাওয়া মানুষজনেরা। এলাকার বহু শ্রমিক ভিনরাজ্যে কর্মরত। বাড়িতে পরিযায়ী শ্রমিকদের সদস্যরা ফর্ম পেয়ে হতাশায় পড়লেও সেই অসুবিধে কাটাচ্ছেন হাকিম চাচা। শুধু নিজের বুথ নয়, পাশের চন্ডীপুর ও কানাইপুর এলাকার বাসিন্দারাও ছুটে আসছেন তার কাছে বলে স্থানীয় সূত্রে জানাগিয়েছে, গ্রামের অধিকাংশ বাসিন্দা শিক্ষায় পিছিয়ে। কেউ দিনমজুর, কেউ চাষি, আবার অনেকে ভিনরাজ্যে কাজ করেন। ফলে নাগরিকত্ব প্রমাণের জন্য জটিল ফর্ম পূরণে হিমশিম খেতে হচ্ছে তাদের। সেই অসুবিধা কাটাতেই নিজ উদ্যোগে কাজ শুরু করেন হাকিম চাচা।মানুষজনকে ফর্ম নিয়ে ছুটোছুটি করতে দেখেই সহায়তা করার উদ্যোগ নেন তিনি। তিনদিন ধরে তিনি বিনা পারিশ্রমিকে ফর্ম পূরণের কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় বিএলও’র(BLO) কাছ থেকে নিয়মাবলী জানার পাশাপাশি ইউটিউব থেকে ভিডিও দেখে ফর্ম পূরণে নিজেকে আপডেট রাখছেন তিনি। দৈনিক প্রায় ৩০ জন মানুষের ফর্ম তিনি পূরণ করছেন বলে জানিয়েছেন। তার শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালপাড়া হাইস্কুল। সেখানে ১৯৭২ সালে মাধ্যমিক পাশ করেছেন। স্কুলে শিক্ষাগতার পাশাপাশি তিনি এলাকায় একসময় টিউশন পড়াতেন। নার্সারি স্কুলের শিক্ষকদের পরামর্শ দিতেন। এমনকি নাইট স্কুল চালিয়ে এলাকার নিরক্ষর মানুষদের সাক্ষর করাতেন। বয়সের ভারে বর্তমানে তেমন দৌড়ঝাঁপ করতে না পারলেও, গ্রামের মানুষদের বিভিন্ন আবেদনপত্র, সরকারি নথি ও অভিযোগপত্র লিখে দিতে সহায়তা করেন।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স