ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকেই ফর্ম বিলি করছেন বিএলও

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: ফের বি এল ও’র বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ। ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকেই ফর্ম বিলি করছেন বিএলও। যার ফলে অনেকেই এখনও এস আই আর এর ফর্ম পাননি। তাই ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি মালদার চাঁচলের (Chachal)মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরে। কমিশনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির।মালদার মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামের ২০৮ নং বুথের বিএলও(BLO) জাফর ইকবাল।

তার বিরুদ্ধে গাফিলতি এবং দায়িত্ব হীনতার অভিযোগ তুলেছেন গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ এসআইআর শুরু হওয়ার পর থেকে BLO বাড়ি বাড়ি যাচ্ছেন না। ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকে ফর্ম দিচ্ছেন, অধিকাংশ গ্রামবাসী এখনো সেই ফর্ম হাতে পায়নি। যার কারনে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। BLO র বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতা ও গাফিলতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিএলআর অপসরণের দাবি জানালেন তারা।যদিও নিজের বিরুদ্ধে ওঠার সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত বি এল ও।

তিনি বলেন, এটা গ্রাম্য বিবাদ। আমাকে বদনাম করার চেষ্টা।গ্রামবাসীদের অভিযোগ কোন বাড়ি বাড়ি যাচ্ছেন না বিএল ও জাফর ইকবাল। তিনি কখনো জেরক্সের দোকানে বসে কখনো বা কম্পিউটারের দোকানে বসে ফর্ম বিলি করছেন। এদিকে দিল্লি থেকে আসা এক ব্যক্তি জানান তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। হাতে সময় নেই। ফর্ম হাতে না পেলে,পূরণ না করলে কবে জমা দেবেন তারা। অনেক ভোটারের অভিযোগ বি এল ওকে ফোন করলে তিনি ফোনে কোন উত্তর দিচ্ছেন না। ফোন ধরছেন না। বাধ্য হয়ে সকল গ্রামবাসীরা জড়ো হয়ে ওই বিয়ে লোকে অবিলম্বে বদলি করতে হবে এই দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স