চাকদায় প্লাই কারখানার মালিকের বাড়িতে ১০ ঘন্টা পার ,আয়কর দফতরের তল্লাশি জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, চাকদা: হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখে ঘুম ভাঙতেই আতঙ্ক ও কৌতূহল ছড়ায় চাকদা এলাকায়। স্থানীয় বাসিন্দারা ঘটনায় বিস্মিত হয়ে পড়েন। কেন্দ্রীয় বাহিনী উপস্থিতিতে চাকদা পৌরসভার বাসিন্দা এক ব্যবসায়ীর বাড়িতে আয়কর দফতরের(Income Tax) হানা, এলাকায় চাঞ্চল্য।সূত্রের খবর, চাকদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা দেন আয়কর দফতরের ৪জন আধিকারিক। বৃহস্পতিবার আয়কর দফতরের ৪জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ানকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালান।

সূত্রের খবর, টোটন দত্তকে সঙ্গে নিয়েই আধিকারিকরা তাঁর বাড়ির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক কারখানাতেও তল্লাশি চালান। তবে ঠিক কী কারণে এই অভিযান, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রচুর মানুষের ভিড় হয় সেখানে। কাউকে কাছে এগোতে দিচ্ছেন না কেন্দ্রীয় বাহিনী । এলাকায় উৎসুক মানুষের ভিড় ক্রমাগত বাড়ছে। সূত্রের খবর অনুযায়ী প্রায় ১০ ঘন্টা পার হয়ে গিয়েছে।

এখনো তল্লাশি চলছে, ওই ব্যবসায়িক বাড়ি এবং বিভিন্ন ব্যবসায় লেনদেনের অফিস গুলিতে। ওই ব্যবসায়ীর বিভিন্ন ব্যাংকে আর্থিক লেনদেন গুলি যাচাই করে দেখছে আয়কর দফতর। কতক্ষণ চলবে এই তল্লাশি অভিযান এই বিষয়ে এখনো নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি।চাকদার (Chakda)ওই ব্যবসায়ীর অর্থ বিভিন্ন জায়গায় লগ্নি করা হয়েছে। সেই অর্থের মধ্যে বেআইনি লেনদেন রয়েছে কিনা তারই সূত্র খুঁজে আয়কর দফতর। ওই ব্যবসায়ীর রিটার্ন ফাইল যাচাই করছেন অফিসাররা। বিভিন্ন ব্যাংকের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। বাড়িতে বেআইনি অর্থ গঠিত রয়েছে কিনা তার জন্য তল্লাশি চলছে।

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী