দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে প্রবল অস্বস্তি জারি রয়েছে। গরমের তীব্রতা এতটাই পৌঁছে গিয়েছে, যার জেরে মানুষের নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) বিকেলের পর থেকে পরিস্থিতির বদল হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও দুই-এক পশলা বৃষ্টি হলেও তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলে সূত্রে খবর।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার বড়োসড়ো বদল আসতে পারে, হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। এদিন জেলায় জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার বেশ কয়েক জায়গায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। এদিন শহরের কিছু অংশে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। এরজেরে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি হতে পারে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি হতে পারে। এদিন সকাল থেকে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।   

হাওয়া অফিসের পক্ষ থেকে দক্ষিণবঙ্গে মঙ্গলবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চল ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার এক বা দু’টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে। তবে কয়েকটি জেলাতে অস্বস্তিকর পরিস্থিতি থাকবে।  

দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি হবে, তেমন উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবারের পর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

প্রবল গরমে স্বস্তির পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে