চন্দননগরে সপ্তমীর সন্ধ্যায় মণ্ডপে-মণ্ডপে জনস্রোত

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: শুক্রবার সপ্তমী তিথিতে চন্দননগরে সন্ধে নামতেই মানুষের ঢল নামল রাস্তায়। মন্ডপগুলিকে ঘিরে গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়।চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে চন্দননগর থানায়(Chandannagar P.S.) বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রত্যেক পুজো মন্ডপে লাগানো হয়েছে একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা(CCTV)। সাদা পোশাকে প্রায় সাড়ে চারশ পুলিশ কর্মী টহল দিচ্ছে গোটা চন্দননগর শহরে। আড়াই হাজারেরও বেশি পুলিশ ফোর্সকে চন্দননগর শহরে রাস্তায় নামানো হয়েছে নিরাপত্তার জন্য। চন্দননগর শহরে বিকেল চারটে থেকে বহিরাগত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী সোমবার পর্যন্ত চন্দননগর শহরে দুপুরের পর থেকে স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ।

চন্দননগরের ১৩৩টি পুজোকে ঘিরে দর্শনার্থীদের উন্মাদনা এখন চরমে। গোটা চন্দননগর শহর আলোর রোশনাইয়ে ভেসে যাচ্ছে। বিভিন্ন কমিটি চোখ ধাঁধানো লেজার শো’র ব্যবস্থা করেছে।সব কটি পূজা মন্ডপেই বৃহস্পতিবার ষষ্ঠী তিথিতে উদ্বোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।এবছর চন্দননগর থানা এলাকায় ১৩৩ টি ও ভদ্রেশ্বর থানা(Bhadreswar P.S.) এলাকায় ৪৪ টি জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হচ্ছে। পুরসভার হিসাব অনুযায়ী চন্দননগর কর্পোরেশন এলাকায় ১৪২ টি, ভদ্রেশ্বর পুরসভা এলাকায় ২৪ টি ও চাঁপদানি পৌরসভা এলাকায় ১১ টি জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হচ্ছে। এবারের জগদ্ধাত্রী পুজোয় মোট ৬৯ টি পূজো কমিটি আগামী সোমবার দশমী তিথিতে শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। ২৪৫ টি ট্রাকে সুসজ্জিত আলোকসজ্জা শোলা যাত্রায় শোভা পাবে।১১ নভেম্বর সন্ধ্যে ছটা থেকে এই বিসর্জনের শোভাযাত্রা শুরু হবে। এ বছর ৮ টি পুজো কমিটি তাদের জুবলি বর্ষ পালন করবে। এ বছর শোভাযাত্রার জন্য ২০টি জোন তৈরি করা হয়েছে। শোভাযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিসর্জনের দিন ৪৭৪ জন কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য স্বেচ্ছাসেবক সিকিউরিটি গার্ড ব্যাচ করে রাস্তায় থাকবে।

এ বছর চাঁপদানি(Chapdani) এলাকায় জগদ্ধাত্রী ঠাকুরকে গঙ্গা বক্ষে নিয়ে যাওয়ার জন্য রেল লাইনের যে অংশ দিয়ে মালগাড়ি চলাচল করে রেলের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গিয়েছে বিসর্জনের দিন সেই অংশে বৈদ্যুতিক সংযোগ রেল দপ্তর বিচ্ছিন্ন রাখবে।চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাংবাদিক সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হয় চন্দননগরের পোর্টিং ক্লাবে। প্রত্যেক বছরের মতন এই বছরেও চন্দননগরে মোট ১৭৭ টি পূজো কমিটি অংশগ্রহণ করছে এই চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজার কমিটির মধ্যে ।তার মধ্যে শোভাযাত্রায় অংশগ্রহণ করছে মোট ৬৯ টি বারোয়ারি এবং ২৪৫ টি ট্রাক সহকারে। এই বছর চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিভিন্ন রকম ব্যবস্থা হয়েছে, চন্দননগর পৌরনিগম এবং চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজার উদ্যোগে। মোট কুড়িটি জোনে ভাগ করা হয়েছে পূজা কমিটি গুলিকে। বিভিন্ন প্যান্ডেলে বৃহস্পতিবার ষষ্ঠীর দিন থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে। অপরদিকে চন্দননগর দৈবক পাড়া(Daibakpara) এবছর ও নতুন চমক দিয়েছে ।তাদের এ বছরে থিম আঁচল ।

প্রতিটি পুজো কমিটির উদ্যোক্তাদের মন্ডপে প্রবেশ এবং বাহির পথে ক্লোজ সার্টিফিকেট ক্যামেরা বেশি করে লাগানো নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। মণ্ডপে প্রবেশ এবং বাহির পথ পৃথক পৃথক করার নির্দেশ দেওয়া হয়। জগদ্ধাত্রী প্রতিমার অলংকার তার নিরাপত্তার জন্য প্রত্যেকটি কমিটিকে প্রাইভেট সিকিউরিটি মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়। সব পুজো কমিটি প্রশাসনের সেই নির্দেশ মেনে ব্যবস্থা গ্রহণ করেছে।যে সকল পুজো কমিটি গুলি শোভাযাত্রায় অংশগ্রহণ করবে না তাদের ১১ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা ছটার আগে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সন্ধ্যে ছ’টা থেকে শোভাযাত্রায় অংশগ্রহণকারী ৬৯ টি পুজো তাদের শোভাযাত্রা নিয়ে গঙ্গা-বক্ষের দিকে এগিয়ে যাবে।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু