চণ্ডীতলা কাণ্ডে প্রাক্তন আইসি জয়ন্ত পালকে সাসপেন্ড করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরও বাড়ল চাপ । এবার চণ্ডীতলা থানার সদ্য প্রাক্তন আইসি জয়ন্ত পালকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ । এই মর্মে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম নির্দেশিকা জারি করেছে । সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ‘বিভাগীয় তদন্ত চলার সময় তিনি পদে থাকলে তা জনস্বার্থের জন্য ক্ষতিকারক হবে। সেইজন্য প্রাক্তন আইসি জয়ন্ত পালকে সাসপেন্ড করা  হয়েছে ।’ 

জানা গিয়েছে, জয়ন্ত পাল ছুটিতে ছিলেন না, তবুও তিনি নিজের এলাকা ছেড়ে অন‍্য এলাকায় গিয়েছিলেন। সেই কারণেও তাঁকে সাসপেন্ড করা হয়েছে । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে বিচার বিভাগীয় তদন্ত । বলা বাহুল্য, সাসপেন্ড থাকার সময় মূল বেতনের অর্ধেক পাবেন ওই পুলিশ আধিকারিক।  তবে কতদিন পর্যন্ত তাঁকে সাসপেন্ড কয়ার হয়েছে তা এখন সামনে আসেনি । 

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি হাওড়ায় নিজের গাড়ির ভিতরে গুলিবিদ্ধ হয়েছিলেন চণ্ডীতলা থানার সদ্য প্রাক্তন আইসি জয়ন্ত পাল । হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের উপরে ঘটে এই ঘটনা । অভিযোগ উঠেছে, এই ঘটনার সময় পুলিশ কর্তার গাড়ির মধ্যে ছিলেন এক যুবতী । ঘটনাস্থলে তাঁর  উপস্থিতি নিয়েই রহস্য দানা বাঁধে। শুরু হয় তদন্ত । গত বৃহস্পতিবার জয়ন্তকে চণ্ডীতলা থানার আইসি-র দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।  আর এবার তাঁকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ । 

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর