চন্দ্রকোনাতে বাড়ির ছাদে থাকা জলের ট্যাংকে বিষ মেশানোর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: এক মহিলার বাড়ির ছাদে থাকা জলের ট্যাংকে বিষ মেশানোর অভিযোগ, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা বিধানসভার হালদারবেড় গ্রামে। জানা যায়, বাড়ির ছাদে থাকা জলের ট্যাংকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয় এক মহিলাকে। বাড়িতে একাই থাকতেন সুপর্ণা বেড়া(Suparna Bera) বলে এক মহিলা।

ছেলে কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। ওই মহিলা পাঁচ দিন আগে তার মেয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে কেউ বা কারা ওই জলের ট্যাঙ্কে বিষ মেশায় বলে অভিযোগ করেন ওই মহিলা। মেয়ের বাড়ি থেকে বাড়ি ফেরার পর ট্যাংকের জল ব্যবহার করতে গিয়ে সন্দেহ হয় ।

তার পরে তিনি ওই জলের ট্যাংক(Drinking Water Tank) খুলে দেখেন জলে বিষ মেশানো রয়েছে। ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরা ছুটে যায়। খবর দেওয়া হয় পুলিশে। পানীয় জল পরীক্ষার জন্য পুলিশ নমুনা সংগ্রহ করেছে ইতিমধ্যেই এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্য ইতি টানলেন ‘ভরত’, স্ত্রীর সঙ্গে যৌথ ঘোষণা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের