ভোট মিটতেই ভোলবদল,  শর্তসাপেক্ষে তৃণমূলের সঙ্গে সন্ধি করবেন হুমায়ুন?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে ভোলবদল হুমায়ুন কবীরের! তৃণমূলের সঙ্গে সরকার গঠনে থাকতে পারেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। ফলপ্রকাশের দু’দিন আগেই বিস্ফোরক দাবি করলেন খোদ হুমায়ুন কবীর। 

বহরমপুরে আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো সাংবাদিকের প্রশ্ন উত্তরে বলেন, ‘তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে, আর দুর্নীতি করব না। তাহলে তখন সমর্থন করার ভাবনাচিন্তা করব। আমার মতো নেতারা চুপচাপ আছে, কমিশনার উপর ভরসা আছে কোথাও কোনও সমস্যা হবে না।‘

মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। তারপরই নিজের দল তৈরির কথা ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক। কথা মতো দল তৈরি করেছেন তিনি। নাম আমজনতা উন্নয়ন পার্টি। দল ঘোষণার পরই বারবার তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়েছিলেন হুমায়ুন। ভোট মিটতে না মিটতেই ফের সুরবদল হুমায়ুনের।

ভোটের আগে হুমায়ুন কবীরের ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি।ভিডিয়োতে হুমায়ুন কবীরকে কথা বলতে দেখা যায়। তৃণমূলের দাবি, মুর্শিদাবাদের বেলডাঙার বাবরি মসজিদ ইস্যু নিয়ে বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার একটি রফা করেছেন হুমায়ুন। এ রাজ্যে ভোট ভাগাভাগি ও মেরুকরণের রাজনীতি করতেই বিজেপি এই বিপুল অর্থ খরচ করছে বলে ‘এনক্লেভ’ প্রকাশ করে দাবি করেছে রাজ্যের শাসক দল। যদিও হুমায়ুন কবীর প্রথম থেকেই এই ভিডিওটিকে ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছেন। যদিও ভিডিয়োয় সত্যতা যাচাই করেনি এই মুহুর্তে-এর ডিজিট্যাল।

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি,তারপর যা হল…

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ