রেজাল্ট ভালো হবে না এই আশঙ্কা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: রেজাল্ট ভালো হবে না সেই আশঙ্কা করেই মাধ্যমিকে ফলাফল বেরোনোর কিছুক্ষণ আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীর নাম সায়ন ঘোষ। বাড়ি নদীয়ার চাপরা থানার দইয়ের বাজার এলাকায়। জানা যায় চাপরা থানার (Chapra P.S.)দইয়ের বাজার মহৎপুর এলাকার ছাত্র সায়ন ঘোষ। দইয়ের বাজার হাইস্কুলে পড়াশোনা করতে সে। এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সায়ন। জানা যায়, গতকাল সায়ন ঘোষের মা বাবা এক আত্মীয় শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে এসেছিল। তারা রাতে বাড়িতে ফিরে ছেলে সায়ন ঘোষকে জিজ্ঞাসা করে পরীক্ষার ফলাফল কেমন হতে পারে? অন্তত পরিবারের মুখ রাখতে পারবে কিনা।

এই বলেই প্রতিদিনের মতো রাতের খাওয়া দাওয়া করে সায়নের মা-বাবা ঘরে ঘুমিয়ে পড়ে। অন্য একটি ঘরে সায়ন একাই থাকতো। প্রতিদিনের মতো সেও ঘরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সায়ন ঘুম থেকে কিছুটা বেলা করেই প্রতিদিন ওঠে। সেই কারণে প্রথম দিকে পরিবারের কারো সন্দেহ হয়নি। পরে কিছুটা বেলা গড়াতে পরিবারের লোক ডাকাডাকি শুরু করে। তবে ভিতর থেকে কোন উত্তর তারা পাচ্ছিল না। এরপর জানালার ফাঁক দিয়ে দেখে সায়ন ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় রয়েছে। চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরাও ঘটনাস্থলে ছুটে আসে। এরপর দরজা ভেঙে সায়নকে সেখান থেকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে(Shaktinagar Hospital) নিয়ে আসা হয়।। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর সায়ন ঘোষকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। খবর পেয়ে আত্মীয়রাও ছুটে আসে।

এ বিষয়ে সায়ন ঘোষের(Sayan Ghosh) পিসির ছেলে জানান, গতকাল মামা আর মামি শুধুমাত্র তাকে ফলাফল কেমন হবে তাই জিজ্ঞাসা করেছিল। তিনি বলেন সায়ন এবছর মাধ্যমিক পরীক্ষা দিল তার ফলাফল ভালো নিয়ে আশঙ্কা ছিল। সেই কারণেই কেমন হবে ফলাফল সেই ভেবেই হয়তো এই আত্মঘাতীর ঘটনা ঘটিয়েছে সে। তবে ফলাফল বেরোনোর পর দেখা যায় সায়ন ঘোষ ৫০ শতাংশ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া পরিবার তথা প্রতিবেশীদের মধ্যে।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান