পর্যটকদের নজর কাড়তে প্রস্তুত চড়িদার দুর্গা প্রতিমা ও সাজসজ্জা

Share:

নিজস্ব প্রতিনিধি,চড়িদা: পুরুলিয়া জেলার চড়িদার দুর্গা পুজো প্রতি বছরই পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। পুরুলিয়ার এই গ্রাম এখন বিশ্ববিখ্যাত মুখোশ শিল্পের জন্য। গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষই মৃৎশিল্পী। যারা প্রতিমা ও মুখোশ তৈরিতে দক্ষ। তাই প্রতিবছরই চড়িদার একমাত্র চড়িদা ষোলোআনা দুর্গা মন্দিরে প্রতিমার গড়নে থাকে অভিনবত্ব। এবছর ৪৩ তম বর্ষে পা দিল চড়িদা ষোলোআনা দূর্গা পূজা কমিটির পুজো । প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন গ্রামের শিল্পী রাধাগোবিন্দ দত্ত। কমিটির সভাপতি প্রধান রায় জানান, প্রতিবছরের মতো এবারও প্রতিমায় থাকবে চমক, কারণ শুধু গ্রামবাসী নয় আশপাশের গ্রাম ও পর্যটকরাও এই পুজোর দর্শনার্থী।

তাঁদের কথা মাথায় রেখেই সাজসজ্জা থেকে প্রতিমা নির্মাণ সবকিছু করা হচ্ছে। সরকারি নিয়ম মেনেই পুজো হয় এবং নিয়মিত হিসাব জমা দেওয়ায় সরকারি অনুদানও মেলে বলে জানান কর্তৃপক্ষ। তবে এই পুজোর আসল আকর্ষণ দ্বাদশীর দিন রাবণদহন। বর্তমানে পূজোর প্রস্তুতি চলছে তুঙ্গে, প্রতীক্ষা কেবল মহালয়ার দিন থেকে শুরু হওয়া দেবী আরাধনার। কি পুজোকে ঘিরে গ্রামবাসীদের পাশাপাশি পর্যটকদের উপস্থিতি রীতিমতো নজর কাড়ে।

পুজোর কদিন এই পুজো প্রাঙ্গণে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার মধ্যে অন্যতম থাকে ছৌ নৃত্য। এছাড়া রাবণ দহন অনুষ্ঠানও হয় ধুমধাম করে। এই দুর্গাপুজো গোটা গ্রামে একটি হয় তাই পুজোর কদিনের এই অপেক্ষায় সারা বছর গ্রামের মানুষজন অপেক্ষা করে থাকে। প্রতিবছরই মাটির তৈরি দুর্গা প্রতিমার মধ্যে অভিনবত্ব স্থাপন করা হয় ।এ বছরেও মাটির তৈরির দুর্গা প্রতিমায় থাকছে বিশেষত্ব। পুজো উদ্যোক্তাদের দাবি শুধু গ্রামের মানুষ জন্য এবারের পুজো নজর কাটবে কলকাতা থেকে আগত পর্যটকদের।

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র