বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিলে ৫ লক্ষ দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং : প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা করে দিচ্ছেন মন্ত্রীরা। মুখ্য়মন্ত্রী নিজে এই তহবিলে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন। দার্জিলিংয়ের লালকুঠি থেকে তিনি নিজের থেকে এই ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বলেছেন, তাঁর অল্প সামর্থের মধ্যে তিনি এই অর্থ সাহায্য করতে চান। এর আগে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে ১ কোটি টাকা দিয়েছেন। তখন তাঁর আঁকা থেকে পাওয়া অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। এবার তাঁর লেখা বইয়ের রয়্যালিটি থেকে বিশেষ ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

বুধবার লালকুঠিতে উত্তরবঙ্গে বিধ্বস্ত পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এখানে হাজির ছিলেন মেয়র গৌতম দেব, জিটিএ কর্তাদের সঙ্গে জেলা প্রশাসনের কর্তারাও। এদিনের বৈঠকে কেন্দ্রকে নিশানা করা থেকে শুরু করে অতিরিক্ত জল ছাড়া, পরিযায়ী শ্রমিকদের সমস্যা সহ একাধিক বিষয় উঠে এসেছে। কোথায়, কীভাবে, কতটা কাজ হয়েছে সবটাই বলেছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিঙে ১৩০০-র বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পিডব্লিউডি-র ইঞ্জিনিয়াররা ভালো কাজ করেছেন। উত্তরবঙ্গে বিপর্যয়ে মোট মৃত্যু হয়েছে ৩২ জনের। পরিবার পিছু ৫ লক্ষের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এরপরেও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সরকারের পাশাপাশি যাতে সাধারণ মানুষও আর্থিক সাহায্যে এগিয়ে আসতে পারে তার ব্যবস্থাই করছে রাজ্য। এই ত্রাণ তহবিলে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পপতি কর্পোরেট সংস্থা সকলেই অর্থ সাহায্য করতে পারবেন।সেই তহবিলে নিজের থেকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

যাঁরা এই বিপর্যয়ের সময় প্রাণের ঝুণকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁদের সম্মান জানানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, নার্স , চিকিৎসক যাঁরা এই সময়ে কাজ করেছেন তাঁদের সম্মান জানানো হয়। যাঁরা উদ্ধার কাজ ও রাস্তা ক্লিয়ার করেছে, তাঁদের সম্মান দেওয়া হয়েছে। সকলের হাতে সার্টিফিকেট ও কিছু অর্থ তুলে দেওয়া হয়েছে।

যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন সুশান্ত ঘোষ

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

হাকিমপুর সীমান্তে আটক ১১০ বাংলাদেশি, কড়া নজরদারি প্রশাসনের

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত

বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক ডাকল সিপিএম, কবে বসছে মেগা সভা?‌

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

গ্রেফতারির ভয়! FIR খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে পরমব্রত

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে দই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই ৭ খাবার