লক্ষ্মীর ভাণ্ডারের অঙ্ক কি বাড়ছে? মালদা থেকে বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। আর সেটাকেই সামনে রেখে সব রাজনৈতিক দলই নানা প্রতিশ্রুতি থেকে শুরু করে দাবি করছেন। এবার সেখানে নতুন ইঙ্গিত যোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার মালদার গাজলে সভা করতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন। যার জেরে রাজ্য রাজনীতিতে আবার জোর চর্চা শুরু হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের টার্নিং পয়েন্ট ছিল এই লক্ষ্মীর ভাণ্ডার। আসন্ন বিধানসভা নির্বাচনে সেটাকেই হাতিয়ার করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এমনই ইঙ্গিত পাওয়া গেল আজ গাজলের সভাস্থল থেকে।

 লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ৬০ বছর পেরিয়ে যাওয়ার পর মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান বার্ধক্য ভাতার নামে। একমাত্র সেইসব মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পারেন, যাদের বার্ষিক আয় ২ লক্ষ ১০ হাজার টাকারও কম। পরিবারের মধ্যে কেউ যদি আয়কর প্রদান করেন তবে তিনি এই প্রকল্পের অধিকারী হন না।

কোনও সরকারি, সরকার নিয়ন্ত্রয়াধীন সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা পুরনিগমে স্থায়ী চাকরি করা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের যোগ্য নয়। এই প্রকল্পের অধীনে তপশিলি জাতিভুক্ত মহিলারা প্রতি মাসে ১২০০ এবং জেনারেল কাস্টের মহিলারা মাসিক ১০০০ পান। মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগের অধীনস্থ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বর্তমানে ২ কোটিরও বেশি মহিলা। 

মালদার সভা থেকে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলার মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আজ স্বনির্ভর। তাঁরা আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। তিনি বলেন, “বাংলায় পরিষেবা প্রদানে কোনও ভেদাভেদ করা হয় না।” এর পাশাপাশি মমতা ইঙ্গিত দেন, আগামী দিনে মুখ্যমন্ত্রী আরও কিছু করতে পারেন। সুতরাং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ