আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৈঠকের আগে দার্জিলিংয়ে জনসংযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং : কয়েকদিন বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে চেনা ছন্দে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের আগে জনসংযোগে মুখ্যমন্ত্রী। সকালে পাহাড়ি রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। এদিন দার্জিলিংয়ের লালকুঠিতে রয়েছে পর্যালোচনা বৈঠক। তার আগেই নিজের মতো করে রাস্তায় বেরিয়ে জনসংযোগ করলেন মুখ্যমন্ত্রী।

দার্জিলিংয়ে গেলেই জনসংযোগ মুখ্যমন্ত্রীর কাছে নতুন নয়। এটাই তাঁর পুরানো অভ্যআস। সকাল হতেই বেরিয়ে পড়েন হাঁটতে। চলতে চলতে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথাও শোনেন। দার্জিলিংয়ে তাঁকে ঘিরে বার বার ভিড়ও জমতে দেখা গিয়েছে। দাঁড়িয়ে কুশল বিনিময়ও করেন তিনি। কখনও চায়ের দোকানে চা বানাতে, আবার কখনও মোমো বানাতে, আবার কখনও স্কুলের পড়ুয়াদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। পাহাড়ে গেলেই প্রতিবার হাঁটতে বের হন তিনি। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। স্থানীয় মানুষের পাশাপাশি পথচলতি পর্যটকদের সঙ্গেও কথা বলেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রীর জনসংযোগ সফরে হাজির রয়েছেন জেলাশাসক থেকে জেলা পুলিশ সুপার, সরকারি আধিকারিকরা। প্রত্য়েককেই নির্দিষ্ট কিছু নির্দেশ দিতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।  পাহাড়ে পুনর্গঠন নিয়ে সাধারণ মানুষ কি বলছে, কি চাইছে সবটাই শুনছেন তিনি। বৈঠকের আগে এই জনসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিভিন্ন ব্লকের গুরুত্বপূর্ণ আধিকারিকরা রয়েছেন, তাঁরা লালকুঠিতে পৌঁছতে শুরু করে দিয়েছেন। বিপর্যয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে পাহাড়। কীভাবে কাজ এগোবে সবটা নিয়েই আলোচনা হবে। বৈঠকের আগে হেঁটে জনসংযোগ করলেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ে এসে জনসংযোগ মুখ্যমন্ত্রীর পুরানো অভ্যাস। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে বরাবরই আপ্লুত হয় দার্জিলিংয়ের মানুষ। এবারও তার অন্যথা হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ