এই মুহূর্তে

এসআইআর নিয়ে সোমে শুনানিতে শীর্ষ আদালতে হাজির থাকতে পারেন মমতা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলার শুনানিতে বুধবার নিজের মামলার নিজেই সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ১৪ ফেব্রুয়ারি হবে পরবর্তী শুনানি। ওই দিনও মুখ্যমন্ত্রী হাজির থাকতে পারেন। এদিনের মতো সোমবারও সওয়াল করতে পরেন তিনি। দেশের ইতিহাসে তিনি ইতিহাস গড়েছেন। তিনি একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি সুপ্রিমকোর্টে নিজের মামলার নিজেই সওয়াল করেন। তার আগে এই ঘটনা ঘটেনি।

মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা দায়ের করেছেন। সেই মামলার শুনানিতে এদিন সামনের সারিতে থেকে সওয়াল করেন মুখ্যমন্ত্রী (CM)। সওয়ালের সুযোগ দেওয়ায় বিচারপতিকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরদার সওয়াল করেছেন তিনি। কোর্টের নির্দেশ মানা হচ্ছে না বলে জানানো হয়েছে।

এদিন, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলিকে নিয়ে গঠিত বেঞ্চ মামলাটি শুনেছে। এদিন সওয়াল জবাবের পরে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি হবে পরবর্তী শুনানি। এদিন আদালতে সওয়ালের সময় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাকে টার্গেট করা হচ্ছে। বুলডোজ করা হচ্ছে। গণতন্ত্রকে রক্ষা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সওয়াল করে তিনি বলেছেন, তাঁর সওয়াল, ‘৬টি চিঠি  কমিশনকে (Election Commition) দেওয়া হয়েছে। কিন্তু কোনও উত্তর দেওয়া হয়নি’। কোথাও বিচার পাওয়া যাচ্ছে না। তাই আদালতে এসেছেন। নিজের মামলার শুনানিতে সামনের সারিতে বসে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আমাদের আইনজীবীরা লড়াই করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় সমুদ্রের বালি চুরি চক্র, ৩টি ডাম্পার সহ গ্রেফতার ৬ পাচারকারী

পাওনা টাকা চাইতে গিয়ে ঠিকাদারের হাতে খুন হলেন পরিযায়ী শ্রমিক

লক্ষ্মীবারে রাজ্য বাজেটে সরকারি কর্মচারিদের জন্য কত শতাংশ ডিএ ঘোষণা? জল্পনা তুঙ্গে

‘ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবেন না’, হুমকি হুমায়ুন কবীরের

মোবাইল ফোন ব্যবহারের প্রতিবাদ করায় স্কুল ইন্সপেক্টরকে মারধর, প্রধান শিক্ষক-সহ ৮ জন সাসপেন্ড

হাওড়া ব্রিজে রক্তাক্ত অবস্থায় পড়ে প্রৌঢ়ের দেহ, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ