জলদাপাড়ায় ঠাঁই হওয়া ‘অস্পৃশ্য’ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপর্যস্ত উত্তরবঙ্গে বিপন্ন হয়েছে বন্য়প্রাণও। জলের তোড়ে ভেসে যেতে দেখা গিয়েছে বাইসন, হাতি, চিতা, হরিণ। বনকর্মীরা একটি ৭দিনের হাতির শাবককে উদ্ধার করেছিলেন। সেই ৭ দিনের শাবকটির নামকরণ করলেন মুখ্য়মন্ত্রী। হস্তি শাবকের নাম দিলেন লাকি। সাত দিনের বাচ্চা এই ভাবে বেঁচে যাওয়ায় তাঁর নাম দেওয়া হয়েছে লাকি। নেপাল সীমান্ত থেকে উদ্ধার করা হয় হস্তিশাবকটিকে।

জানা গিয়েছে এই হস্তিশাবকটি মেচি নদীর জলে ভেসে গিয়েছিল। কোনওরকমে বনদফতর ও অন্যান্য সাধারণ মানুষ মিলে একরত্তিকে উদ্ধার করে। কিন্তু তারপর তাকে আর দলে ফেরানো যায়নি। তাই ঠাঁই হয় জলদাপাড়া জাতীয় উদ্যানে। সেখানেই আপাতত যত্ন আত্তিতে বেড়ে উঠছে সে। আলাদা করে রাখা হয়েছে মাহুত।

গত ৫ অক্টোবর প্রবল দুর্যোগে যখন উত্তরবঙ্গকে ছিন্নভিন্ন করে দিচ্ছে সেই সময় কার্শিয়াং বন বিভাগের মেচি নদীর জলে ভেসে গিয়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল লাকি। তারাবাড়ির কাছে ঘটনাটি ঘটে। নেপাল ও ভারতের স্থানীয় বাসিন্দারা এবং কর্মীরা মিলে উদ্ধার করে তাকে। এদিকে হাতিটি তো একেবারে খুদে। মাত্র ১৫ দিন বয়স। তাই চেষ্টা করা হয়েছিল মায়ের কাছে যদি ফেরানো যায়। কিন্তু মানুষ তাকে ছুঁয়ে ফেলেছে, তাই সে অস্পৃশ্য। সেই জন্য মা ও আর সন্তানকে নেয়নি। ফলে তার আর জায়গা হয়নি হাতিদের মধ্যে। হাতিদের দলে আসলে এটাই নিয়ম। হস্তিকুলের কাউকে একবার মানুষ ছুঁয়ে দিলে তাকে আর দলে ফেরানো হয় না।

এদিকে এত ছোট শিশু, তার তো মাতৃদুগ্ধ প্রয়োজন। তাই পরিস্থিতি বিবেচনা করে হস্তি শাবকের প্রাণ বাঁচাতে তাকে নিয়ে আসা হয় জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং সেন্ট্রাল পিলখানায়। সেখানেই আপাতত রয়েছে সে। ধীরে ধীরে শারীরিক সুস্থতার দিকে যাচ্ছে লাকি। বাড়ানো হচ্ছে ইমিউনিটি পাওয়ার। সবরকম নজর রাখা হচ্ছে। শুধু মা নেই কাছে, তাই বড়ই মন খারাপ লাকির।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর