মহালয়াতেই দুই বর্ধমানের ৩১টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : মহালয়া উপলক্ষ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন ঘাটে তর্পণের আয়োজন হয়েছে। সকাল থেকেই চলেছে তর্পণ। মহালয়ার দিনেই  ভার্চুয়ালি দুই বর্ধমানের ৩১টি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন তিনি। এবার জেলার পুজোর উদ্বোধন করবেন তিনি। তবে জেলায় গিয়ে নয়, ভার্চুয়ালি জেলার পুজোর উদ্বোধন করবেন।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের ১৭টি পুজো মণ্ডপের উদ্বোধন করার কথা রয়েছে। পাশাপশি আসানসোলের ১৪টি বড় পুজোর উদ্বোধন করা হবে। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি পুজো মণ্ডপের উদ্বোধন করলেও সেখানে হাজির থাকবেন, মন্ত্রী, বিধায়ক থেকে জেলা প্রশাসনের আমলারা।রবিবার সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভরাট গলায় শোনা গিয়েছে মহিষাসুরমর্দিনী। এখন চারদিকে শুধু দেবীর আগমন বার্তা। পুজোর শুরুর আগে মণ্ডপ উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। রবিবার পূর্ব বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি, তেলিপুকুর সুকান্ত স্মৃতি সঙ্ঘ, সর্বমিলন সঙ্ঘ, সবুজ সঙ্ঘ পুজো মণ্ডপের উদ্বোধন হবে। এছাড়া শক্তিগড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি, মধ্য মেমারি সর্বজনীন, খণ্ডঘোষ হংসরাজ, মণ্ডলপাড়া সর্বজনীন পুজো কমিটির মণ্ডপও এদিন ভার্চুয়ালি উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে।

মহালয়া থেকে পুজোর মুডে আপামর বাঙালি। মণ্ডপ উদ্বোধনের অপেক্ষায় থাকেন তাঁরা। মণ্ডপ উদ্বোধন হয়ে যাওয়ার পরে থেকেই শুরু হয়ে যায় মণ্ডপ পরিদর্শন। তবে বৃষ্টির চোখ রাঙানিতে বাড়তে পারে বিপদ। রবিবার মণ্ডপ উদ্বোধনের পর পুজোর উদ্দীপনা কয়েকগুণ বেড়ে যাবে। রবিবারের পর মঙ্গলবার আরও ১৬টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, প্রতিবারের মতো এবারও আপকার গার্ডেনের পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তবে ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। মণ্ডপে হাজির থাকবেন শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। সঙ্গে থাকবেন জেলাশাসক পোন্নমবলম এস ও পুলিস কমিশনার সুনীল চৌধুরী। পাশাপাশি উদ্বোধন হবে দুর্গাপুরের চতুরঙ্গ পুজো কমিটির পুজোর। মণ্ডপে উপস্থিত থাকবেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। দুর্গাপুরের ডুমুরতলা ইয়ুথ সেন্টারের দুর্গাপুজোর উদ্বোধনে হাজির থাকবেন দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়। সালানপুরের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।

ত্বিশার বাইপোলার ও সম্পর্কে টানাপোড়েন নিয়ে স্বামীর দাবি খতিয়ে দেখছে সিবিআই

UIDAI-এর বড় ঘোষণা, বন্ধ হচ্ছে পুরনো ‘আধার’ অ্যাপ!

ভারী ব্যাগ বহনের দুশ্চিন্তা শেষ, কেনাকাটায় গ্রাহকদের জন্য মিলবে বিশেষ পরিষেবা

ফের বাংলাদেশে ফেরার হিড়িক, বাক্স-প্যাঁটরা নিয়ে হাকিমপুর সীমান্তে ভিড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকাকে দিতে হবে অথবা ধ্বংস করতে হবে, কড়া বার্তা ট্রাম্পের

বলিউডে নিষিদ্ধ হওয়ার পর প্রথম জনসমক্ষে রণবীর, ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন নায়ক

হাতি ও গন্ডারের লড়াইয়ের মাঝে পড়ে বেঘোরে প্রাণ গেল মাহুতের সহযোগীর

মোথাবাড়ি কাণ্ডের গ্রেফতার আরও ১৫, তদন্তে গতি NIA-র

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের