সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, নবান্ন থেকে নজরদারি মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। ধস নেমেছে একাধিক রাস্তা। শিলিগুড়ির থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের দিকে কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতার রেড রোডে রয়েছে পুজো কার্নিভাল। জানা গিয়েছে, পরিস্থিতির দিকে নজর দিতেই সোমবার উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। পাঁচ জেলা শাসকের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রীর। পর্যটকদের হোটেল থেকে না বেরনোর পরামর্শ দিয়েছেন তিনি।

 

বিগত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে একাধিক জায়গায় নেমেছে ধস। যার ফলে বন্ধ একাধিক রাস্তা। ব্যাহত হয়েছে যান চলাচল। পর্যটকদের সহায়তায় এগিয়ে এসেছে দার্জিলিং। পর্যটকদের সুবিধার জন্য কোথাও আটকে পড়লে সাহায্য চেয়ে ফোন করা যাবে দার্জিলিং পুলিশ কন্ট্রোল রুমে +৯১ ৯১৪৭৮ ৮৯০৭৮-এ। সকাল থেকে গোটা পরিস্থিতির দিকে নজর রয়েছে মুখ্য়মন্ত্রীর। লাগাতার খোঁজ খবর নিচ্ছেন। প্রশাসনিক কর্তারাই ইতিমধ্যেই রওনা দিয়েছেন। সেখানে গিয়ে পরিস্থিতির ওপর নজরদারি করার কথা বলা হয়েছে। বন্যা কবলিত এলাকায় গিয়ে পরিদর্শন করবেন। মিরিক সহ গোটা উত্তরবঙ্গে ক্রমাগত মৃত্যুর সংখ্য়া বাড়ছে। ধসে চাপা পড়ে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গোটা পরিস্থিতি খুব খারাপ। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশাঙ্কা করা হচ্ছে।

রবিবার সকাল থেকেই পরিস্থিতির দিকে কড়া নজরদারি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে যোগাযোগ করছেন। সকলের সঙ্গে কথা বলছেন। ৫ জেলাশাসকদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন। পরিস্থিতির আপডেট প্রতিমুহূর্তে নিচ্ছেন। অন্যদিকে নবান্নে বসে পরিস্থিতির দিকে নজরদারি চালাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থ।

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক