গায়ের জোরে SIR করা হচ্ছে, ফের সোচ্চার মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : গায়ের জোরে SIR করা হচ্ছে। SIR আতঙ্কে একের পর এক মৃত্যু হয়ে চলেছে। ২ বছর সময় নিয়ে এসআই করতে পারত। সঠিক সময় নিয়ে সমীক্ষা চালিয়ে জনগণনা করে SIR করা যেত। কিন্তু নির্বাচনের আগে এত তাড়া কিসের? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির কথায় নির্বাচন কমিশন চলবে না। চলবে সাধারণ মানুষের কথায়। কোনও বৈধ ভোটারের নাম কাটতে দেওয়া হবে না। সকল বৈধ ভোটারদেরই ভোট থাকবে। কয়েক বছর আগে নোটবন্দী করা হয়েছিল। এখন SIR-র নামে ভোটবন্দী করার চেষ্টা চলছে।

এদিন প্রশ্ন তুলেছেন, এসআইআর আতঙ্কে এত মৃত্যু কেন? নির্বাচনের আগে এটা নিয়ে এত তাড়াহুড়ো কেন করা হচ্ছে? রাজ্যে আতঙ্কে মৃত্যুমিছিল নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR আতঙ্কে রাজ্যে মৃত্যু হয়েছে প্রায় ১৬ জনের। কেউ আত্মঘাতী হয়েছেন, কেউ অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন। এই নিয়ে উত্তরবঙ্গ থেকে ফের ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী। তারমতে জোর করে এসআইআর করা হচ্ছে। SIR দ্রুত বন্ধ করা উচিৎ বলে মনে করছেন তিনি। একাধিক মৃত্যুর খবর আসছে। এটা অত্যন্ত দুঃখজনক। চাকরি, ভোট বাংলার বাড়ি আটকানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বিজেপি ভাগানোর ডাক দিতে চান। তাঁর কথায় এসআইআর-র নামে সুপার ইমার্জেন্সি চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী।

তিনি মণিষীদের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, কাউকে হেনস্থা করা উচিৎ নয়। কিন্তু এসআইআর-র নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে।  এত কম সময়ে এসআইআর করা সম্ভব নয়। ২০০২ সালে অনেকে বাড়ি পরিবর্তন করেছেন। তাঁদের কাছে ফর্ম দিতে বাধ্য বিএলওরা।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন