প্রত্যেক বিধায়ককে একহাজার চারাগাছ লাগাতে হবে, নয়া কর্মসূচির নির্দেশ নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। আর তাই এই উপলক্ষ্যে নয়া কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। ওই কর্মসূচিতে সব বিধায়ককে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী প্রজন্মের সামনে নতুন পরিবেশ রেখে যেতে হবে। যাতে প্রকৃতির রোষানলে রাজ্যের মানুষজন না পড়েন। তার জন্য প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চারাগাছ লাগাতে বলা হয়েছে। যাতে ওই চারাগাছ বড় হয়ে প্রকৃতির ভারসাম্য বজায় রাখে।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ ‘একটি গাছ মায়ের নামে’ এই কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই কর্মসূচি রূপায়িত করতে প্রত্যেক বিধায়ককে নিজের নিজের এলাকায় একহাজার চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছে নবান্ন। ইতিমধ্যেই এই মর্মে প্রত্যেক জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তারপরই প্রত্যেক বিধায়ক উদ্যোগী হয়েছেন। অনেকেই বিষয়টি নিয়ে খোঁজখবর করতে শুরু করেছেন বলে খবর। এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে কবে থেকে বিধায়করা মাঠে নেমে চারাগাছ লাগাবেন সেটা এখনও জানা যায়নি।

কী আছে ওই চিঠিতে? মুখ্যসচিব মনোজ আগরওয়াল যে চিঠি লিখেছেন‌ তাতে স্পষ্ট করা হয়েছে, এই কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে মোট প্রায় ১.১ কোটি চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রশাসন থেকে শুরু করে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, বিশিষ্ট নাগরিক–সহ সাধারণ মানুষকে এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। কিন্তু যাঁরা জয়ী বিরোধী বিধায়ক তাঁদের এই কাজে যুক্ত করা হবে কিনা, তাঁরা এই কাজে যুক্ত হবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই গতকাল ব্যাপক ঝড়বৃষ্টি হওয়ায় রাজ্যজুড়ে নানা প্রান্তে বিপুল পরিমাণে বড় বড় গাছ পড়ে গিয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রশাসনের নানা স্তরে চারাগাছ বিতরণ এবং রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ও কলকাতা পুরসভা স্তরে প্রায় ৫ হাজার করে চারাগাছ, ব্লক স্তরে ১০০টি করে, পুরসভা স্তরে ২০০টি করে এবং বরো স্তরে ৩০০টি করে চারাগাছ রোপণের পরিকল্পনা করা হয়েছে। প্রত্যেক বিধায়ক তাঁদের নিজের নিজের এলাকায় ১ হাজার করে চারা রোপণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তিন সদস্যের সমন্বয় টিম গঠন করেছে রাজ্য সরকার। আগামী বিশ্ব পরিবেশ দিবসে এই কর্মসূচির সূচনা হয়ে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে বলে নবান্ন সূত্রে খবর।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা