সাঁকরাইলে বস্তাবন্দি শিশুর দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : খেলতে খেলতে উধাও পাঁচ বছরের এক শিশুকন্যা। শেষ পর্যন্ত শিশুটির দেহ মিলল গঙ্গার পারে একটি বস্তার ভিতর থেকে। পরিবারের সদস্যরা অভিযোগ জানিয়েছেন, শিশুটিকে খুন করা হয়েছে। তদন্ত শুরু করেছে হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে শিশুটির দেহকে উদ্ধার করা হয়েছে। পুলিশ দেহকে উদ্ধার করে হাজি এসটি মল্লিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শনিবার বিকেল পাঁচটা নাগাদ সাঁকরাইলের রাজগঞ্জ বানিপুর দু নম্বর এলাকায় পড়াশোনা শেষ করে বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। কিছুক্ষণ পর শিশুকন্যাটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত দেড়টা নাগাদ ওই শিশুকন্যাটিকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়।

ইতিমধ্যে শিশুটির পরিবারের সদস্যদের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, পাঁচ বছরের শিশুটিকে খুন করা হয়েছে। কে বা কারা এই শিশুটিকে খুন করল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

চলতি বছরের জুলাইতে এই একই ধরনের ঘটনা ঘটেছিল। নয় দিনের জন্য নিখোঁজ হয়ে যায় এক শিশু। পরে জানা যায়, পরিবারের এক সদস্যই শিশুটিকে অপহরণ করেছে। এই ঘটনায় লাভপুর থানায় অভিযোগ দায়ের করেছিল শিশুটির পরিবারের সদস্যরা।  

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক