বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালে ঘুম থেকে উঠে হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ সাড়ে তিন বছরের শিশু। ঘরের ভিতর থেকে বারান্দা, আশপাশের এলাকা-সব জায়গায় শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘ সময় পর বাড়ির ছাদে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান, জলের ট্যাঙ্কের ঢাকনা খোলা। ভিতরে উঁকি দিতেই মেলে শিশুটির নিথর দেহ। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বীরভূমের মাড়গ্রাম থানার অন্তর্গত ইনতালা পাড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম তানভির শেখ, বয়স সাড়ে তিন বছর। তাঁর বাবা হাসেম শেখ পরিযায়ী শ্রমিক। কয়েক বছর ধরে তিনি চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করেন। প্রায় দু’মাস আগে কাজের সূত্রে তিনি ফের চেন্নাই যান। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী খুশি বিবি এবং ছোট্ট তানভির। সন্তানের মৃত্যুর খবর পেয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন বাবা। স্থানীয় সূত্রে খবর, ঘটনার দিন তানভিরকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। পরে ছাদে গিয়ে জলের ট্যাঙ্কের ভিতরে তাঁর দেহ দেখতে পান তাঁরা। খবর দেওয়া হয় মাড়গ্রাম থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। 

আরও পড়ুনঃ জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

শিশুটি দুর্ঘটনাবশত জলের ট্যাঙ্কে পড়ে গিয়েছিল, নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোের্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের