আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফার্মেসি থেকে কেনা ওষুধের মেয়াদ সহ লেবেলে গরমিল, চাঞ্চল্য চুঁচুড়ায়, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: কলকাতার পর হুগলি জেলার চুঁচুড়া। একটি বেসরকারি ফার্মেসিতে ওষুধ নিয়ে অনিয়মের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। দু’দিন আগে কলকাতায় ওষুধের (Medicine) মেয়াদ ও লেবেল নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তারই যেন পুনরাবৃত্তি ঘটল হুগলি জেলার চুঁচুড়ায় (Chuchura)। হুগলির চুঁচুড়ার বালির মোড় এলাকায় একটি বেসরকারি ফার্মেসিতে ওষুধ নিয়ে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, ফার্মেসি থেকে কেনা একটি ওষুধের মেয়াদ বা লেবেলে গরমিল দেখতে পান ক্রেতারা। বিষয়টি সামনে আসতেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং ফার্মাসির বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাশাপাশি স্থানীয় ক্রেতাদের অভিযোগ , বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ওষুধের ব্যাচ নম্বর, মেয়াদ এবং সরবরাহ ব্যবস্থার উৎস খতিয়ে দেখা হতে পারে বলে জানা যাচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার (Chuchura P.S.) পুলিশ। সাধারণ মানুষের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

ওই বেসরকারি ফার্মেসির পক্ষ থেকে জানানো হয় যে তাদের ভুল হয়েছে। সেই ভুল তারা শিকার করেছেন ।কিন্তু স্থানীয় ক্রেতাদের বক্তব্য আজকে যদি এই ওষুধ খেয়ে কিছু ক্ষতি হতো তার দায় কে নিত ?এই বিষয় নিয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান ক্রেতারা।এই ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। তাঁরা এই অভিযোগ পেয়ে ওই বেসরকারি ওষুধের দোকানে যায়।

Published by:

Share Link:

More Releted News:

ভোট গণনা দোরগোড়ায়, ইসলামপুরে বোমাতঙ্কের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

টিকিট কাটতে খুচরোর সমস্যা অতীত, যাত্রীদের সুবিধার্থে এবার স্মার্টকার্ড চালু করছে NBSTC

লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা পাকা ধানে, মাথায় হাত কৃষকদের

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ