ডেকে সাড়া পাননি কাগজের হকার, চুঁচুড়ায় ফ্ল্যাটের দরজা ভেঙে নিঃসঙ্গ বৃদ্ধের দেহ উদ্ধার করল পুলিশ!

Share:

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি জেলার চুঁচুড়ার মণিকোটার ১৮ নম্বর ওয়ার্ডে আবাসনের দরজা ভেঙে এক বৃদ্ধের দেহ উদ্ধার করল পুলিশ। ওই বৃদ্ধ বাড়িতে একাই থাকতেন । বুধবার সকালে তার বাড়িতে খবরের কাগজ দিতে এসেছিলেন হকার বারবার বেল বাজালেও দরজা খোলেননি। তাই ওই ব্যক্তির সন্দেহ হয়। তিনি প্রতিবেশীদের বিষয়টি দৃষ্টিগোচর করেন। প্রতিবেশীরাও ওই বৃদ্ধকে ডাকলে তিনি সাড়া দেন না। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঐ বৃদ্ধর অচৈতন্য দেহ বিছানার উপর পড়ে থাকতে দেখেন। বৃদ্ধর মুখ দিয়ে গ্যজলা পেরিয়ে গিয়েছিল। পুলিশ ওই বৃদ্ধের অচৈতন্য দেহ উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে ওই আবাসনের যে ফ্ল্যাটে বৃদ্ধ থাকতো সেটি পুলিশ সিল করে রেখেছে। তার নিকট আত্মীয়দের খবর দেওয়া হয়েছে। মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পুলিশ নিশ্চিত হবে ওই বৃদ্ধের মৃত্যুর কারণ কি সেই প্রসঙ্গে। প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সংবাদপত্র বিক্রেতা যে প্রথম ওই ফ্ল্যাটে এসে কলিংবেল টিপে ছিল তার বয়ান রেকর্ড করেছে পুলিশ। চুঁচুড়ার বাড়ি থেকে বৃদ্ধের নিথর দেহ উদ্ধারয় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

চন্দননগর কমিশনারেটের অন্তর্গত মানকুণ্ডুতে এর আগে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার ঘরে দুজন দুষ্কৃতী ঢুকে তাকে মারধর করে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে গয়নাগাটি টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই বৃদ্ধ া অবসরপ্রাপ্ত শিক্ষিকা একাই থাকেন বাড়িতে। চন্দননগর কমিশনারেট এলাকায় একাকী থাকা বৃদ্ধ – বৃদ্ধাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সাধারণ মানুষজন একের পর এক ঘটনায় রীতিমতো আতঙ্কিত ও চিন্তিত। চন্দননগর কমিশনারেটের হস্তক্ষেপ দাবি করছেন সকলে।

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি