চুঁচুড়া হাসপাতালের সামনে যুবকদের হাতে মার খেলেন ট্রাফিক পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: হুগলির অন্যতম ব্যস্ততম এলাকা চুঁচুড়া হাসপাতাল রোড শুক্রবার সকালে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়।শুক্রবার সকালের ব্যস্ত সময়ে, যখন রাস্তার ধারে পা রাখারও জায়গা থাকে না, তখনই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ট্রাফিক পুলিশ হঠাৎ এক বাইক আরোহীকে হেলমেট না পরার কারণে দাঁড় করান। অভিযোগ, দাঁড় করানোর সময়ই সেই পুলিশ কর্মী(Traffic Police) যুবকের গায়ে হাত তোলেন।ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। উপস্থিত যুবকের কয়েকজন সঙ্গী ও বন্ধুবান্ধব দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশের ওপর চড়াও হয়। শুরু হয় প্রকাশ্যে মারধর। এক পুলিশ কর্মীকে রাস্তার উপরেই মারতে থাকে কয়েকজন যুবক।

এই ঘটনার জেরে ব্যস্ত হাসপাতাল রোডে(Hospital Road) বিশৃঙ্খলা দেখা দেয়। যান চলাচল ব্যাহত হয়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।যুবকদের দাবি, প্রথমে পুলিশই তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এমনকি হাত তুলেছে। তার প্রতিবাদেই এই প্রতিক্রিয়া। যদিও পুলিশের তরফে সম্পূর্ণ অন্য দাবি করা হয়েছে।ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা আরও বিতর্কের সৃষ্টি করে। প্রশ্ন উঠছে, আইন রক্ষাকারী বাহিনীর সদস্য যদি এভাবে জনতার হাতে মার খান, তবে রাস্তায় শৃঙ্খলা বজায় থাকবে কীভাবে?

আবার অন্যদিকে, যদি পুলিশ নিজেই আইন লঙ্ঘন করেন এবং জনতার সঙ্গে দুর্ব্যবহার করেন, তবে প্রশাসনের দায় কতটা?এই ঘটনার পর শহরের ট্রাফিক কন্ট্রোল নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।সব মিলিয়ে, হেলমেট(Helmet) না পরা নিয়ে শুরু হওয়া একটি ছোটখাটো বিষয়, মুহূর্তে রূপ নেয় বড়সড় সংঘর্ষে। প্রশ্ন একটাই—আইন ভাঙা কি পুলিশের হোক বা সাধারণ মানুষের, সমাধান কি আইন হাতে তুলে নেওয়াই?
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে ।

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

দার্জিলিং-গ্যাংটক এখন অতীত, কম বাজেটে ঘুরে আসুন এই ৬ জায়গায়

মহিলারা রক্তদান করতে পারেন না? ৬টি ভুল ধারণা ভাঙলেন চিকিৎসকরা

আজকের রাশিফল: গ্রহ নক্ষত্রের খেলায় কার কপাল খুলবে?