চুঁচুড়াতে মন্দিরে চুরি করতে এসে অসুস্থ হয়ে পরল চোর, অবশেষে গেল শ্রীঘরে

Share:

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: চুরি করতে এসে অসুস্থ হয়ে পড়ল চোর। হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে হুগলী-চুঁচুড়া পৌরসভার অন্তর্গত পাঠক বাগান মেইন রোডে। জানা যাচ্ছে, ঐ এলাকার একটি মন্দিরে দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে রবিবার দুপুরে। মন্দির থেকে বেরিয়ে যাবার সময় এলাকার মানুষ তাদেরকে ধরে ফেলে। তাদের হাতের বস্তাটি পরীক্ষা করে দেখা যায় তার মধ্যে মন্দিরের একটি গ্যাসের ওভেন ও অন্যান্য জিনিসপত্র ছিল।

সাথে সাথেই সেখান থেকে চম্পট দেয় একজন চোর। অন্যজন সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়।কেউ কেউ বলেন মৃগী রোগ আছে।আবার কেউ কেউ বললেন অসুস্থ হয়ে পড়েছে চোর। সাথে সাথেই খবর দেয়া হয় চুঁচুড়া থানার(Chuchura P.S.) পুলিশকে। চুঁচুড়া থানার পুলিশ এসে অসুস্থ চোরকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে(Chuchura Hospital) নিয়ে যায় ।প্রাথমিক চিকিৎসা করে থানায় নিয়ে যাওয়া হয় চোর বাবাজিকে। এখন জানার বিষয় একটাই চোর কি সত্যিই অসুস্থ হয়েছিল নাকি পুলিশ ও জনগণের মারের ভয়ে অসুস্থ নাটক করছিল ।

তবে স্থানীয় বাসিন্দারা জানায় যে দুজন চুরি করতে এসেছিল তারা দুজনেই নেশাগ্রস্ত। তাই তাদেরকে মারধর করা হয়নি। একজন পালিয়ে গেল অপরজন অসুস্থ হওয়ায় ধরা পড়ে পুলিশের হাতে। রীতিমত সংজ্ঞাহীন অবস্থায় সেই চোর বাবাজিকে টোটো(TOTO) করে পুলিশ নিয়ে যায় হাসপাতালে। পলাতক চোরের সন্ধান করছে পুলিশ।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে