বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে ভবানী ভবনে তলব সিআইডির

বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ হয়েছে গোয়েন্দা সংস্থার তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে ফের তলব রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ভবানী ভবনে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ হয়েছে গোয়েন্দা সংস্থার তরফে। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল সিআইডি। বাড়িতে গিয়ে নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করেছিল রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

উল্লেখ্য কল্যাণী এমইএমস-এ  নিজের মেয়ে মৈত্রী দানাকে কোনও নিয়ম না মেনে চাকরি পাইয়ে দিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা, এমনটাই অভিযোগ উঠে আসে। নিজের প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শুধু নীলাদ্রিশেখর দানা একা নন। বিজেপির ২ সাংসদ ও ২ বিধায়কের দিকে অভিযোগের আঙুল ওঠে। সেই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। উল্লেখ্য, কল্যাণী এইমস নিয়োগে দুর্নীতির অভিযোগে কল্যাণী থানায় এফআইআর দায়ের হয়েছিল। এফআইআর করেছিলেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। এরপরেই মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি।

প্রসঙ্গত তদন্তে নেমে এর আগে গত আগস্ট মাসে বাঁকুড়ার বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল সিআইডি। ওই দিন বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী দানাকে জেরা করে রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সিআইডি সূত্রে দাবি, মৈত্রীর দেওয়া বক্তব্যের সঙ্গে তথ্যে রয়েছে অনেক ফারাক। উল্লেখ্য, এইমস নিয়োগ তালিকায় মৈত্রীর নাম ছিল শেষের দিকে। প্রাপ্ত নম্বর ছিল ২০। মৈত্রীর দাবি ছিল, তাঁর বাবা কখনও কল্যানী এইমসে যাননি। এদিকে সিআইডি আধিকারিকরা এইমসে গিয়ে জানতে পারেন, মেয়ের সঙ্গেই বিধায়ক এসেছিলেন এইমসে। আরও জানা গিয়েছে, বিধায়ক এসে দেখা করেছিলেন এইমসের এক উচ্চ পদস্থ কর্তার সঙ্গে। সূত্রের খবর, মেয়েকে চাকরি দেওয়ার ‘সুপারিশ’ করেছিলেন বিধায়ক। এইমসের দাবি, ওই পদে নিয়োগ করেছে একটি বেসরকারি সংস্থা। প্রসঙ্গত, এই মামলায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষকে আগেই জেরা করেছে রাজ্য তদন্তকারী সংস্থা। এবার মঙ্গলবার নীলাদ্রিশেখর দানাকে তলব করল সিআইডি।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু