দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের দুষ্কৃতীদের হামলায় নিহত CISF জাওয়ান

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ গুলির শব্দ। আতঙ্কে কেঁপে ওঠে গ্রামবাসী। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা খবর দেন পুলিশকে। তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায় এক CISF জওয়ানকে। তাঁকে দ্রুত উদ্ধার করা হয় সেখান থেকে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসক পরীক্ষা করেন। তারপরই ওই সিআইএসএফ কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সালানপুর থানার রূপনারায়াণপুর ফাঁড়ির অন্তর্গত বাংলা ও ঝাড়খণ্ড সীমানার ডোমদোহা উপর ডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম সুনীল পাসওয়ান। তাঁর বয়স ৪৫। আরও জানা গিয়েছে, তিনি ঝাড়খণ্ডের মেহিজাম বাড়ুই পাড়ার বাসিন্দা। সূত্র মারফৎ খবর, ওই নিহিত সিআইএসএ কর্মী ওই এলাকায় একটি জায়গা কিনেছিলেন। সেটাই দেখতে তিনি এই দিন সেখানে গিয়েছিলেন। সেই সময়ই এক বা একাধিক দুষ্কৃতী তাঁর উপর হামলা করে।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেড়েছে, জাওয়ানের কেনা জায়গাতেই তাঁকে মাথায় গুলি করে চম্পট দেয় হামলাকারী। সূত্রের খবর, ঘটনাস্থল উদ্ধার করা হয়েছে একটি বাইক ও মদের বোতল। সেখানে আরও পাওয়া যায় মাটিতে পড়ে থাকা রক্ত। এই মধ্যেই পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করে দিয়েছে। এই হামলার কারণ এখনও কিছু জানা যায়নি। কারা বা কে এই ঘটনার সঙ্গে যুক্ত তার কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। এখনও তদন্ত চলবে বলেই জানিয়েছে সেখানকার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ