‘জ্ঞানেশ কুমার ভূতুরে ভোটার ছেঁটে দিয়েছে তাই বিরোধীদের রাগ,’ কটাক্ষ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বিরোধীদের নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বাংলার ভোটার তালিকা থেকে নথিহীন ও ‘ভূতুড়ে’ ভোটার বাদ পড়তেই বিরোধীদের অস্বস্তি বেড়েছে বলে দাবি তাঁর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকার প্রশংসা করে দিলীপের কটাক্ষ, ‘জ্ঞানেশ কুমার ভূতুড়ে ভোটার হেঁটে দিয়েছেন, তাই বিরোধীদের এতো রাগ’।

বুধবার একাধিক রাজনৈতিক ইস্যুতে প্রশ্নের জবাব দিতে গিয়ে ভোটার তালিকা নিয়ে দিলীপ বলেন, ‘ভূতুড়ে ভোটার, যাঁদের প্রয়োজনীয় নথি নেই, তাঁরা ভোটার হবেন না। যতই চেঁচামেচি হোক, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব হচ্ছে। যে নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারবেন, তিনিই ভোটার হবেন।’  বিরোধী জোটের বৈঠক নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, সংকটের সময় বিরোধীরা একজোট হওয়ার চেষ্টা করছে। তাঁদের মধ্যে অস্তিত্বের ভয় তৈরি হয়েছে বলেই এই উদ্যোগ। ‘ইন্ডিয়া জোট’কে কার্যত গুরুত্বহীন বলেও মন্তব্য করেন দিলীপ। রাজ্যের শিল্পনীতি নিয়েও সরব হন বিজেপি নেতা। তাঁর বক্তব্য, এত দিন বাংলায় শিল্পায়নের নামে ‘গিমিক’ হয়েছে। নতুন শিল্পনীতির মাধ্যমে শিল্পপতিদের রাজ্যে আনার চেষ্টা হচ্ছে বলে জানান তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে শিল্প না হলে জমি ফেরতের ব্যবস্থা রাখার কথাও উল্লেখ করেন।

আরও পড়ুনঃ সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

জঙ্গি দমন নিয়ে এনআইএ-র অভিযান প্রসঙ্গে দিলীপের দাবি, আগের সরকারের সময়ে বিভিন্ন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। ইডি, সিবিআই এবং এনআইএ-র তদন্তে এবার সেই সব ঘটনা প্রকাশ্যে আসবে বলেও মন্তব্য করেন তিনি। নন্দীগ্রাম প্রসঙ্গে নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ বলেন, ‘কোনও ফাইটই হবে না। রেজাল্ট জানা আছে। আমার ভোটের মার্জিন বাড়বে’। 

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ২

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…